1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ মার্কিন সেনা | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী হাদি হত্যা মামলায় অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পেছালো হোয়াইট হাউসের অনুষ্ঠানে ড্রোন-স্নাইপার হামলার পরিকল্পনা নস্যাতের দাবি এফবিআইয়ের লেবাননে যুদ্ধাপরাধ করছে ইসরাইল: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএনএইচসিআর নির্বাহী কমিটির সভাপতির দায়িত্বে বাংলাদেশ ভারতে মা হওয়ার পর চাকরি ছাড়ছেন ৭৩ শতাংশ নারী, কেন এই সংকট? ফ্যামিলি কার্ডের তৃতীয় ধাপের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সারাদেশে বৃষ্টির আভাস, ১৩ জেলায় বইছে তাপপ্রবাহ মাছের অনেক প্রজাতি বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে : মৎস্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪ মার্কিন সেনা

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্রে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। দেশটির ওয়াশিংটন অঙ্গরাজ্যে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে মার্কিন সেনাবাহিনীর ওই ব্ল্যাক হক হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

এ দুর্ঘটনায় সামরিক বাহিনীর স্পেশাল অপারেশনস ইউনিটের চার সেনা সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। শনিবার (২০ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তূাসংস্থাটি বলছে, গত বুধবার স্থানীয় সময় রাত প্রায় ৯টার দিকে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে মার্কিন আর্মি স্পেশাল অপারেশনস কমান্ড।

কর্তৃপক্ষ জানিয়েছে, বিধ্বস্ত হওয়া এমএইচ-৬০ ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে চারজন সেনা সদস্য ছিলেন। তারা ১৬০তম স্পেশাল অপারেশনস এভিয়েশন রেজিমেন্টের সদস্য। দুর্ঘটনায় তারা চারজনই নিহত হন।

শুক্রবার এক বিবৃতিতে কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল জনাথন ব্রাগা নিহত সেনাদের পরিবার, বন্ধু ও সহকর্মীদের প্রতি সমবেদনা জানান। সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। তবে নিহতদের নাম এখনই প্রকাশ করা হবে না।

এক মুখপাত্র বলেন, নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইট চলাকালে হেলিকপ্টারটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং এর কিছুক্ষণ পরই দুর্ঘটনাটি ঘটে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ