1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
কিছুটা কমতে পারে ঢাকার গরম, মেঘলা থাকবে আকাশ | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

কিছুটা কমতে পারে ঢাকার গরম, মেঘলা থাকবে আকাশ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ৫ নভেম্বর, ২০২৫

ঢাকায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। তবে উত্তর এবং উত্তর-পশ্চিম দিক থেকে বইছে হালকা বাতাস, যা গরম কিছুটা কমিয়ে দিতে পারে।

বুধবার (৫ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, দিনের প্রথমার্ধে আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এসময় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

পূর্বাভাসে দেওয়া তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ৮৫ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।

আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা ৫টা ১৭ মিনিটে এবং বৃহস্পতিবার (৬ নভেম্বর) সূর্যোদয় হবে ভোর ৬টা ৮ মিনিটে।

অন্যদিকে, আগামী ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত দেশের কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বেসরকারি আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।

এক সতর্কবার্তায় জানানো হয়েছে, ৪ নভেম্বর (মঙ্গলবার) রাত ১০টা থেকে আগামী ৭ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী, নোয়াখালী ও আশপাশের কিছু এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। এ সময়ে বজ্রপাত ও দমকা হাওয়াও থাকতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু কিছু স্থানে অতিভারী বৃষ্টি হতে পারে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ