1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিকদের যে প্রস্তুতি নেওয়া জরুরি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সাংবাদিকদের যে প্রস্তুতি নেওয়া জরুরি

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

বাংলাদেশের আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত হয়ে উঠেছে। প্রতিদিন বদলে যাওয়া পরিস্থিতি, জোট-রাজনীতির সমীকরণ এবং ভোটারদের মনোভাব-সব মিলিয়ে গণমাধ্যমের ভূমিকা এবার আরও বেশি গুরুত্ব পাচ্ছে। এমন সময়ে একজন সাংবাদিক কতটা প্রস্তুত, তা নির্ধারণ করবে তার রিপোর্টিংয়ের মান। নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের কীভাবে প্রস্তুতি নেওয়া উচিত -তা নিয়ে আজকের বিশেষ ফিচার।

ক. গভীর গবেষণা ছাড়া নির্বাচনী সাংবাদিকতা অসম্পূর্ণ

পূর্বের নির্বাচনগুলোর ফলাফল, ভোটার উপস্থিতি, গুরুত্বপূর্ণ আসন ও দলীয় শক্তি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা আবশ্যক। নির্বাচন কমিশনের আচরণবিধি, মনোনয়ন প্রক্রিয়া, প্রার্থিতা বাতিলের নিয়ম -এসব সম্পর্কে স্পষ্ট জ্ঞান নির্বাচনী রিপোর্টিংকে করবে আরও নির্ভুল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের পূর্ববর্তী প্রতিবেদনও বিশ্লেষণে মূল্যবান সহায়তা দেয়।

খ. ফ্যাক্ট চেকিং: ভুয়া তথ্যের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ

নির্বাচনের সময় মিথ্যা প্রচারণা, ফেক ছবি ও ভিডিও সবচেয়ে দ্রুত ছড়ায়। তাই, যেকোনো বক্তব্যের উৎস যাচাই করা। ভাইরাল ছবি-ভিডিও রিভার্স সার্চ করা, প্রয়োজন হলে নিউজরুমের ফ্যাক্ট-চেক টিমকে যুক্ত করা, ভুল তথ্য প্রকাশিত হলে তাৎক্ষণিক সংশোধন দেওয়া, এটি শুধু পেশাদারিত্বই নয়, সাংবাদিকতার নৈতিক দায়িত্বও।

গ. সাংবাদিকদের জন্য নিরাপত্তা প্রস্তুতি

মাঠ পর্যায়ে উত্তেজনাপূর্ণ এলাকায় দলগতভাবে কাজ করতে হবে। প্রেস আইডি দৃশ্যমান রাখতে হবে। যানবাহন, লোকেশন শেয়ার ও জরুরি নম্বর প্রস্তুত রাখা।
সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর কৌশল জানা, ডিজিটাল নিরাপত্তা, সকল অ্যাকাউন্টে ২এফএ ব্যবহার, এনক্রিপ্টেড অ্যাপে যোগাযোগ করা এবং নিরাপদ ব্রাউজিং ও অ্যান্টি-ম্যালওয়্যার ব্যবস্থাপনা রাখা।

ঘ. শক্তিশালী সোর্স নেটওয়ার্ক তৈরি করা

ভোটার, প্রার্থী, রাজনৈতিক দল, প্রশাসন, নির্বাচন কমিশন, পর্যবেক্ষক দল -সবার সঙ্গেই আগেই যোগাযোগ তৈরি করা প্রয়োজন।
বিশেষ করে মাঠ পর্যায়ের সাধারণ মানুষের বক্তব্য নির্বাচন কাভারেজকে আরও বাস্তবসম্মত করে।

ঙ. ডেটা জার্নালিজম নির্বাচনী রিপোর্টিংকে করবে শক্তিশালী

পূর্বের নির্বাচন ডেটা, কেন্দ্রভিত্তিক ভোটার বিশ্লেষণ, উন্নয়ন, বৈষম্য, টার্নআউট পরিসংখ্যান, এসব তথ্য গ্রাফিক্স ও চার্টে উপস্থাপন করলে পাঠকের আস্থা বাড়ে। ডেটাভিত্তিক রিপোর্টিং নির্বাচন কাভারেজে নতুন মাত্রা যোগ করে।

চ. বৈচিত্র্যময় স্টোরি তৈরি করুন

নির্বাচন শুধু প্রচারণা নয় -আমাদের চারপাশে রয়েছে অনেক মানবিক ও বিশ্লেষণধর্মী গল্প। উদাহরণ: তরুণ ও প্রথমবারের ভোটারদের প্রত্যাশা, নারী ভোটারদের ভূমিকা, সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তিমূলক প্রচারণা, অর্থনীতি ও জীবনযাত্রা নিয়ে ভোটারদের উদ্বেগ, এগুলো পাঠকের আগ্রহ বাড়ায় এবং নিউজ পোর্টালে ট্রাফিকও বৃদ্ধি করে।

ছ. প্রযুক্তিগত দক্ষতা: দ্রুত সংবাদ পরিবেশনের চাবিকাঠি

মোবাইল জার্নালিজম, লাইভ কাভারেজ, ড্রোন ভিজ্যুয়াল, রিলস -এসব মাধ্যম এখন নির্বাচনী সাংবাদিকতার অংশ। টেক-প্রস্তুতি যত ভালো হবে, কাভারেজ ততই হবে সমৃদ্ধ।

জ. মানসিক প্রস্তুতি জরুরি
নির্বাচনী সময়ের চাপ সামলাতে দায়িত্ব ভাগ করে নেওয়া, টিমওয়ার্ক বজায় রাখা, পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করা, এগুলো দীর্ঘমেয়াদি কাভারেজে অত্যন্ত প্রয়োজনীয়।

সাংবাদিকতার চার মূল স্তম্ভ -সত্য, নিরপেক্ষতা, নিরাপত্তা এবং দায়িত্ববোধ নির্বাচনী সময় আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু রাজনৈতিক ঘটনাই নয়, গণমানুষের প্রত্যাশা এবং গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণের বড় মঞ্চ। সঠিক প্রস্তুতি একজন সাংবাদিককে শুধু ভালো রিপোর্টারই নয়; বরং সত্যের পক্ষের নির্ভরযোগ্য কণ্ঠ করে তোলে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ