1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হরমুজ দিয়ে যুদ্ধজাহাজ নেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান ইরানের | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫২ অপরাহ্ন

হরমুজ দিয়ে যুদ্ধজাহাজ নেওয়ার দাবি যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান ইরানের

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১১ এপ্রিল, ২০২৬

ইরানের অবরোধ আরোপ করে রাখা হরমুজ প্রণালি দিয়ে নিজেদের যুদ্ধজাহাজ নেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে ইরান। দেশটি বলেছে, মার্কিনিদের কোনো জাহাজ হরমুজ পার হয়নি।

সংবাদমাধ্যম এক্সিওস শনিবার (১১ এপ্রিল) এক প্রতিবেদনে বলেছে, ইরানের সঙ্গে কোনো সমন্বয় ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ নেওয়ার কথা বলেছেন মার্কিন এক কর্মকর্তা।

এই জাহাজ নেওয়ার লক্ষ্য ছিল বাণিজ্যিক জাহাজগুলোর মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা যে— চাইলে তারাও হরমুজ পার হতে পারবে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে সরাসরি আলোচনা শুরু হওয়ার পর এমন দাবি করল যুক্তরাষ্ট্র।

মার্কিন কর্মকর্তা বলেছেন, উপসাগরের পূর্ব থেকে পশ্চিমদিকে তাদের যুদ্ধজাহাজটি গেছে। এরপর হরমুজ পার হয়ে আরব সাগরে এসেছে এটি।

এ ঘটনাকে ইরান যুদ্ধবিরতির লঙ্ঘন হিসেবে দাবি করে জাহাজটিতে হামলার হুমকি দিয়েছে বলেও দাবি করেছেন যুক্তরাষ্ট্রের এ কর্মকর্তা।

ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে বলেছে, যুক্তরাষ্ট্রের কোনো জাহাজই হরমুজ দিয়ে পার হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুক্ষণ আগে সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে দাবি করেন, বিশ্বের সব দেশের স্বার্থে হরমুজ থেকে তারা মাইন অপসারণ শুরু করেছেন। যদিও গুরত্বপূর্ণ এ সামুদ্রিক রুটটি ইরানের ইসলামিক বিপ্লবী গার্ডের নিয়ন্ত্রণেই আছে।

সূত্র: এক্সিওস, আইআরআইবি, আলজাজিরা

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ