1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

প্রশ্নপত্র ফাঁসে তারা চেষ্টা করলে আমরাও করবো : শিক্ষামন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

শিক্ষা সেক্টরে সাইবার ক্রাইম যেন না হয়, সেজন্য আগে থেকে পূর্ব প্রস্তুতি রেখেছিলেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে রাজধানীর আন্তজার্তিক মাতৃভাষা ইনস্টিটিউটের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁস করবে যারা, তারা যেই যন্ত্রটি ব্যবহার করে সেই যন্ত্রটিকে আবার কারেকশন করার লোকও তো রয়েছে। সাইবার ক্রাইম যেন আমার এই সেক্টরে না হয়, এটা আমার অনেকদিন ধরে পূর্ব প্রস্তুতি ছিল। সাইবার ক্রাইম স্পেশালিস্টদেরকে আমি যারা যারা সংশ্লিষ্ট রয়েছে এই প্রশ্নপত্র এবং ম্যানেজমেন্টের সঙ্গে, তাদের সবার নাম্বার আমি সাইবার ক্রাইম অথরিটির কাছে দিয়ে রেখেছিলাম। ইফ এনিথিং হ্যাপেনস, তারা ইমিডিয়েটলি লোকেট করতে পারবে। সেটা কীভাবে ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা সবকিছু কিন্তু বাংলাদেশে রয়েছে। ব্যবহার করছি না আমরা। এখানে কিন্তু সব সিস্টেম রয়েছে এবং সব ধরনের এই আর্টিকুলেট টেকনিক্যাল হ্যান্ড রয়েছে। এগুলো নিয়ে আমরা প্রিপারেশন রেখেছি। দেখা যাক তারা ট্রাই করুক। আমরাও ট্রাই করি।

শিক্ষার্থীদের প্রবেশপত্র না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, বোর্ডগুলোকে এডমিট কার্ড যথাসময় বিতরণ করতে হবে। আমিও এই বিষয়টি লক্ষ্য করেছি। যোগাযোগ করার চেষ্টা করেছি। কোনো কোনো জায়গায় তারা প্রিন্ট আউট পেতে নাকি একটু দেরি হয়েছিল। কেউ কেউ বলেছে। বাট পৌঁছে দিয়েছে বলেই শুনেছি। হয়তোবা কোনো জায়গায় তাদের ইলেকট্রিসিটি ছিল না বলে ডাউনলোড করতে পারেনি। এই ধরনের একটা সংবাদ শুনেছি। তবে কেউ বাদ পড়েছে এটা শুনিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ