1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইউডায় শুরু হলো ভর্তিমেলা, শতভাগ স্কলারশিপে পড়ার সুযোগ | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন

ইউডায় শুরু হলো ভর্তিমেলা, শতভাগ স্কলারশিপে পড়ার সুযোগ

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ (ইউডা)-এ শুরু হয়েছে সপ্তাহব্যাপী ভর্তিমেলা। আজ সোমবার (২৭ এপ্রিল) ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নুরুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, শিক্ষার সুযোগ সকলের জন্য সমানভাবে নিশ্চিত করা ইউডার অন্যতম লক্ষ্য। স্বল্প খরচে মানসম্মত উচ্চশিক্ষা প্রদান এবং শিক্ষার্থীদের মেধা ও সামর্থ্য অনুযায়ী সুযোগ সৃষ্টি করাই এই ভর্তিমেলার মূল উদ্দেশ্য।

ভর্তিমেলায় শিক্ষার্থীদের জন্য বিভিন্ন বিভাগের তথ্য, সরাসরি কাউন্সেলিং এবং আকর্ষণীয় টিউশন ফি ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।

এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য রয়েছে শতভাগ টিউশন ফি মওকুফ, জিপিএ-৫ প্রাপ্তদের জন্য ৫০ শতাংশ এবং অন্যান্য শিক্ষার্থীদের জন্যও রয়েছে বিশেষ ছাড়।

এ ছাড়া সকল ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য ভর্তি ফিতেও ৫০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে।

মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের পছন্দের বিষয়, ক্যারিয়ার সম্ভাবনা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানার সুযোগ পাচ্ছেন।

সপ্তাহব্যাপী ভর্তিমেলা শেষ হবে আগামী ৪ মে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অ্যাডিশনাল রেজিস্ট্রার , ট্রাস্টি বোর্ডের সচিব, বিভিন্ন অনুষদের ডিন, ডেপুটি রেজিস্ট্রার, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ