বর্ষা এলেই বাংলাদেশের পাহাড় যেন নতুন করে প্রাণ ফিরে পায়। দীর্ঘ গ্রীষ্মের শুষ্কতা আর ধূসর নীরবতা ভেঙে হঠাৎ করেই পাহাড়ি ঢাল বেয়ে নেমে আসে ঝিরিঝিরি থেকে শুরু করে গর্জন করা জলধারা। কোথাও ঝর্ণা পাথরের গায়ে আছড়ে পড়ে সাদা ফেনার পর্দা তৈরি করে, কোথাও আবার সবুজ জঙ্গলের ভেতর নিঃশব্দে হারিয়ে যায়। উপত্যকা জুড়ে ভেসে বেড়ায় পানির শব্দ, কুয়াশা আর মাটির গন্ধ। যেন পাহাড় নিজের দীর্ঘদিনের ঘুম ভেঙে আবারও যৌবনে ফিরে আসে।
বাংলাদেশের ঝর্ণা ভ্রমণের সবচেয়ে বড় আকর্ষণ হলো এর বৈচিত্র্য। বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি আর সিলেট -এই চারটি অঞ্চলই প্রকৃতির একেকটি আলাদা ক্যানভাস। কোথাও অ্যাডভেঞ্চার ট্রেকিং, কোথাও নৌপথে যাত্রা, কোথাও আবার পাহাড়ি গ্রাম পেরিয়ে হেঁটে পৌঁছাতে হয় ঝর্ণার কাছে। তাই প্রতিটি ঝর্ণাই একটি অভিজ্ঞতাময় ভ্রমণ গন্তব্য।
বাংলাদেশের জনপ্রিয় ৬০ ঝর্ণা
১. খৈয়াছড়া ঝর্ণা, ২. মাধবকুণ্ড ঝর্ণা, ৩. জাদিপাই ঝর্ণা, ৪. হামহাম ঝর্ণা, ৫. নাপিত্তাছড়া ঝর্ণা, ৬. সাইংপ্রা ঝর্ণা, ৭. সহস্রধারা জলপ্রপাত, ৮. ঝরঝরি ঝর্ণা, ৯. রিছাং ঝর্ণা, ১০. তিনাপ সাইতার, ১১. ধুপপানি ঝর্ণা, ১২. লাংলক ঝর্ণা, ১৩. শুভলং ঝর্ণা, ১৪. রূপসী ঝর্ণা, ১৫. বাকলাই ঝর্ণা, ১৬. ডাবল ফলস ঝর্ণা, ১৭. সাঙ্গাম ঝর্ণা, ১৮. চিংড়ি ঝর্ণা, ১৯. সাপছড়ি ঝর্ণা,

২০. কমলদহ ঝর্ণা, ২১. বোয়ালিয়া ঝর্ণা, ২২. চিাং জলপ্রপাত, ২৩. তৈলাফাং ঝর্ণা, ২৪. সোনাইছড়ি ঝর্ণা, ২৫. আদুরি ঝর্ণা, ২৬. মরা ঝর্ণা, ২৭. মিলনছড়ি ঝর্ণা, ২৮. তৈদুছড়া ঝর্ণা, ২৯. বারবকুণ্ড অগ্নি ঝর্ণা, ৩০. পরিকুণ্ড ঝর্ণা, ৩১. দামতুয়া ঝর্ণা (লামোনাই ঝর্ণা), ৩২. রেইকসাও ঝর্ণা, ৩৩. জিংসিয়াম সাইতার, ৩৪. ভেলাখুম ঝর্ণা, ৩৫. তুয়ারি মাইরাং ঝর্ণা, ৩৬. বেতলিং ঝর্ণা, ৩৭. পিদাম তইসা ঝর্ণা, ৩৮. মুপ্পোছড়া ঝর্ণা, ৩৯. রাইক্ষং ঝর্ণা, ৪০. ছাগলকান্দা ঝর্ণা, ৪১. বাঁশবাড়িয়া ঝর্ণা, ৪২. হরিণমারা ঝর্ণা, ৪৩. কমলক ঝর্ণা, ৪৪. মিঠাছড়ি ঝর্ণা, ৪৫. বেতছড়া ঝর্ণা,

৪৬. বাওয়াছড়া ঝর্ণা, ৪৭. ফাটাছড়ি ঝর্ণা, ৪৮. বেলকাছড়া ঝর্ণা, ৪৯. শৈলপ্রপাত, ৫০. চিতা ঝর্ণা, ৫১. ফাতরার ছড়া ঝর্ণা, ৫২. হিমছড়ি ঝর্ণা, ৫৩. সাতকৈন্যা ঝর্ণা, ৫৪. বাম্বুস ঝর্ণা, ৫৫. পানছড়ি ঝর্ণা, ৫৬. সিপ্পি ঝর্ণা, ৫৭. লুনতলাই ঝর্ণা, ৫৮. লিলিুক ঝর্ণা, ৫৯. ত্লাবং/দ্বিবিকুম ঝর্ণা, ৬০. কুরুকপাতা ঝর্ণা।
বর্ষা মৌসুমের ঝর্ণার বর্ণনা দিতে গিয়ে অনেক ট্যুরিস্ট বলে থাকেন ভয়ংকর সুন্দর। প্রচণ্ড স্রোত, কুয়াশা আর ট্রেকিংয়ের কষ্ট মিলিয়ে এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। ঝর্ণায় ট্যুরিস্ট মৃত্যুর খবরও আমরা প্রায়ই শুনে থাকি, তাই প্রফেশনাল ট্যুর গ্রুপ অথবা অভিজ্ঞ গাইড নিয়ে ঝর্ণায় যাওয়াই ভালো।