1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঢাকার দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা: প্রশাসক | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

ঢাকার দক্ষিণ সিটিতে ৬০-৮০ শতাংশ বাসায় ডেঙ্গুর লার্ভা: প্রশাসক

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ৫ জুন, ২০২৬

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জরিপে নগরীর ৬০ থেকে ৮০ শতাংশ বাসাবাড়িতে ডেঙ্গুর লার্ভা পাওয়া গেছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম।

শুক্রবার (৫ জুন) সকালে ওয়ারীর সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস হাইস্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, নগরীতে ডেঙ্গুর ঝুঁকি এখনো উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, তাই বাসাবাড়িতে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করা এবং চারপাশ পরিচ্ছন্ন রাখার বিকল্প নেই। ডেঙ্গু নিয়ন্ত্রণে নাগরিকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে তিনি আরও বলেন, শুধু সরকারি উদ্যোগ নয়, ডেঙ্গু প্রতিরোধে নাগরিক অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাড়ির আঙিনা, ছাদ, ফুলের টব কিংবা যেকোনো পাত্রে জমে থাকা পানি নিয়মিত ফেলে দিলে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব।

এ সময় নগরীর বিভিন্ন স্কুল ও কলেজে খেলার মাঠসহ অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর বিষয়েও প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি হকারদের পুনর্বাসনের মাধ্যমে নির্ধারিত স্থানে বসার ব্যবস্থা করা হবে বলেও জানান আব্দুস সালাম।

তিনি বলেন, ভবিষ্যতে সুযোগ পেলে নগর ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে আরও কার্যকর উদ্যোগ নেয়া হবে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এর জরিপে এমন উচ্চমাত্রার লার্ভা উপস্থিতি নগরীতে ডেঙ্গু পরিস্থিতির ঝুঁকি আরও বাড়তে পারে বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মধ্যে উদ্বেগ তৈরি করেছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ