1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ | ঢাকা আওয়ার
শনিবার, ২০ জুন ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন

গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২০ জুন, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈরে ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অসুস্থদের মধ্যে বেশিরভাগই নারী।

শ্রমিকরা দূষিত পানি থেকে অসুস্থ হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারনা করছেন কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন।

শনিবার (২০ জুন) সকাল ৯টার দিকে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড কারখানার সাত তলায় কাজ শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে।

পোশাক কারখানার এডমিন বিভাগের কর্মকর্তার মো. মাহমুদুল হাসান ঢাকা পোস্টকে বলেন, সকালে শ্রমিকরা কারখানায় আসেন। কাজ শুরুর কিছুক্ষণ পরেই তারা একে একে অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে বমি, মাথা ঘুরানো, পেটব্যাথা অনুভব করলে তাদের দ্রুত হাসপাতালে আনা হয়।

তিনি আরও বলেন, আজকে পানি থেকে কোনো সমস্যা ছিল না। আমরা গত দুই দিন ধরে পানি ফিল্টার করেছি। অনেক শ্রমিক পানি পান করার আগেই অসুস্থ হয়ে পড়েছেন।

কারখানার নারী কর্মী নাজনিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, আমরা সকালে কারখানায় যাই। যাওয়ার কিছুক্ষণ পরেই কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এরপর আরও কয়েকজন অসুস্থ হয়ে যান। পরে আমাদের ছুটি দেওয়া হয়। আমরা অসুস্থদের নিয়ে হাসপাতালে আসি।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন ঢাকা পোস্টকে বলেন, আজ (শনিবার) সকাল সাড়ে ৯টা থেকে একে একে ৫০ জন শ্রমিককে অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। আমরা দ্রুত তাদের চিকিৎসা শুরু করি। বর্তমানে ১৯ জন এই হাসপাতালে ভর্তি আছেন। কয়েকজনকে অন্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিরা চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এর আগে, গত ১৮ জুন সকাল সাড়ে ১০টার দিকে কারখানাটিতে পানি পান করে দুই শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসা নিয়ে তারা সুস্থ হন। এ ঘটনায় ড্রেস ম্যান গার্মেন্টস লিমিটেড থেকে পানির নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায় প্রশাসন। রিপোর্ট হাতে পাওয়ার পর এর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ