1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তথ্য-উপাত্তে জনআস্থা ফেরাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী | ঢাকা আওয়ার
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সৃজনশীল অর্থনীতির জন্য আলাদা প্ল্যাটফর্ম গড়বে সরকার: অর্থমন্ত্রী সব প্রাথমিক বিদ্যালয়ে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ১৩৯ প্রধানমন্ত্রী বাজেটে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন: শিক্ষামন্ত্রী চীনের পথে প্রধানমন্ত্রী সাবেক বিচারমন্ত্রীকে ২৫ বছরের কারাদণ্ড দিলো দক্ষিণ কোরিয়া কারেন্ট জালের ব্যবহার বন্ধে সরকার কঠোর অবস্থানে : মন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ জেলায় সেনা মোতায়েন করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য-উপাত্তে জনআস্থা ফেরাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ

তথ্য-উপাত্তে জনআস্থা ফেরাতে কাজ করছে সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২২ জুন, ২০২৬

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, দীর্ঘদিন ধরে তথ্য-উপাত্ত নিয়ে অনাস্থার একটি জায়গা তৈরি হয়েছিলো, সঠিক তথ্য-উপাত্ত জনসমক্ষে প্রকাশ করা জরুরি। সরকার এ বিষয়ে জনআস্থা ফেরাতে কাজ করছে।

সোমবার (২২ জুন) সকালে শের-ই-বাংলা নগরের এনইসি ভবনের একনেক সম্মেলন কক্ষে আয়োজিত ‘স্টেকহোল্ডার সেন্সিটেজেশন ওয়ার্কশপ অন মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব অব বিবিএস’ শীর্ষক কর্মশালায় তিনি এ কথা বলেন।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও কেওআইসিএ যৌথভাবে এ কর্মশালার আয়োজন করে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, তথ্য নিয়ে দেশে একটি বড় ধরনের অনাস্থা তৈরি হয়েছে। একবার এই অনাস্থা তৈরি হলে তা পুনরুদ্ধার করা কঠিন। আমরা নিজেরাও এই আস্থা পুনর্গঠনের জন্য কাজ করেছি।

তিনি বলেন, বাস্তবতার সঙ্গে অনেক তথ্যের মিল না থাকায় সেগুলোকে চ্যালেঞ্জ করা হয়েছিল এবং সেখানে ম্যানিপুলেশনের অভিযোগও ছিল। বর্তমান সরকার সেই জায়গাগুলো সংশোধনের উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার তথ্য ও উপাত্তের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে চায়। দেশের কার্যকর উন্নয়নের জন্য সুস্পষ্ট পরিকল্পনা ও বাস্তবায়ন প্রক্রিয়া থাকা প্রয়োজন। সেই লক্ষ্যেই সরকার কাজ করছে। পাশাপাশি অগ্রগতির সঠিক মূল্যায়নের জন্য নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত অপরিহার্য।

কর্মশালায় ‘ক্যাপাসিটি বিল্ডিং অব স্ট্যাটেসটিকস সার্ভিস বেজড অন প্ল্যাটফর্ম’ প্রকল্পের আওতায় স্থাপিত অন-সাইট মাইক্রোডাটা অ্যানালাইসিস ল্যাব (এমএএল)-এর সুবিধা, প্রবেশাধিকার নীতি, আবেদন প্রক্রিয়া, তথ্য নিরাপত্তা ব্যবস্থা এবং গবেষণার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়।

অনুষ্ঠানে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ফিরোজ সরকারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মহাপরিচালক (অস্থায়ী) মোহাম্মদ ওবায়দুল ইসলাম, প্রকল্প পরিচালক কবির উদ্দিন আহমেদ এবং কেওআইসিএ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর জিহুন কিমসহ আরো অনেকে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ