1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আট মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের | ঢাকা আওয়ার
সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

আট মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৯ জুন, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দাবি করেছে, কুয়েত ও বাহরাইনে যুক্তরাষ্ট্রের আটটি সামরিক স্থাপনা ধ্বংস করেছে তাদের বাহিনী। খবর আলজাজিরার।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-র বরাতে আইআরজিসি জানিয়েছে, তাদের বাহিনী কুয়েত ও বাহরাইনে আটটি মার্কিন সামরিক ঘাঁটি ধ্বংস করেছে। এসব হামলায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, সিরিক ও কেশমে ইরানের স্থাপনাগুলোতে সাম্প্রতিক মার্কিন হামলার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে

এদিকে সাম্প্রতিক হামলা এবং সমঝোতা স্মারকের শর্ত পূরণ না হওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের সঙ্গে রোববারের নির্ধারিত কারিগরি আলোচনায় অংশ নেয়নি ইরান।

ইরানের সর্বোচ্চ নেতার দপ্তরের কাজ সংরক্ষণ ও প্রকাশনা–সংক্রান্ত কার্যালয়ের সদস্য মেহদি ফাজায়েলি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা এবং সমঝোতা স্মারকের আওতায় প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় তেহরান আলোচনায় অংশ নেয়নি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ