1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জুনে দেশজুড়ে ৪৭২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩৮ জন | ঢাকা আওয়ার
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৭:০০ অপরাহ্ন

জুনে দেশজুড়ে ৪৭২টি সড়ক দুর্ঘটনা, নিহত ৪৩৮ জন

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ৫ জুলাই, ২০২৬

দেশে গত জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনায় মোট ৪৩৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৬ জনই শিশু। এছাড়াও নিহতদের মধ্যে ৪৪ জন নারী।

রোববার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো রোড সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, জুন মাসে দেশে ৪৭২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এতে ৪৩৮ জন নিহত ও ৫৬১ জন আহত হয়েছেন। এরমধ্যে ১৪৫টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৪ জন নিহত হয়েছেন, যা মোট নিহতের ৩০ দশমিক ৫৯ শতাংশ। আর সদ্য বিদায়ী মাসটিতে মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩০ দশমিক ৭২ শতাংশ।

রোড সেফটি ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, গত মাসে সড়ক দুর্ঘটনায় ৯১ জন পথচারী নিহত হয়েছেন, যা মোট নিহতের ২০ দশমিক ৭৭ শতাংশ। এছাড়া যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছেন ৫৭ জন (প্রায় ১৩ শতাংশ)। অন্যদিকে সদ্য বিদায়ী জুনে দেশে ৯টি নৌ দুর্ঘটনায় ৭ জন নিহত এবং ৪ জন আহত হয়েছেন। এছাড়া ২১টি রেল ট্র্যাক দুর্ঘটনায় ১৮ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

৯টি জাতীয় দৈনিক, ১৭টি জাতীয় ও আঞ্চলিক অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেক্ট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করেছে রোড সেফটি ফাউন্ডেশন। দুর্ঘটনায় যানবাহনভিত্তিক নিহতের পরিসংখ্যানে দেখা যায়, গত মাসে শুধু মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন ১৩৪ জন (৩০ দশমিক ৫৯ শতাংশ) এবং বাসের যাত্রী নিহত হয়েছেন ২৭ জন (৬ দশমিক ১৬ শতাংশ)। এছাড়াও ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ-ট্রলি আরোহী ৩৭ জন (৮ দশমিক ৪৪ শতাংশ), প্রাইভেটকার-মাইক্রোবাস-অ্যাম্বুলেন্স আরোহী ১৪ জন (৩ দশমিক ১৯ শতাংশ), থ্রি-হুইলার যাত্রী (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-মিশুক) ১১২ জন (২৫ দশমিক ৫৭ শতাংশ), স্থানীয়ভাবে তৈরি যানবাহনের যাত্রী (নসিমন-ভটভটি-টমটম-মাহিন্দ্র) ১৫ জন (৩ দশমিক ৪২ শতাংশ) এবং রিকশা-বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন ৮ জন (১ দশমিক ৮২ শতাংশ)।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫১টি (৩২ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১৯৪টি (৪১ দশমিক ১০ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৬৪টি (১৩ দশমিক ৫৫ শতাংশ) গ্রামীণ সড়কে, ৫৭টি (১২ দশমিক ০৭ শতাংশ) শহরের সড়কে এবং ৬টি (১ দশমিক ২৭ শতাংশ) অন্যান্য স্থানে সংঘটিত হয়েছে। এরমধ্যে ১০৯টি সড়ক দুর্ঘটনা (২৩ দশমিক ০৯ শতাংশ) মুখোমুখি সংঘর্ষের কারণে হয়েছে। এছাড়াও ২০৬টি সড়ক দুর্ঘটনা (৪৩ দশমিক ৬৪ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ৯৭টি (২০ দশমিক ৫৫ শতাংশ) পথচারীকে চাপা অথবা ধাক্কা দেয়া, ৫৩টি (১১ দশমিক ২২ শতাংশ) যানবাহনের পেছনে ধাক্কা দেয়া এবং ৭টি (১ দশমিক ৪৮ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনার বিভাগওয়ারী পরিসংখ্যান বলছে, ঢাকা বিভাগে দুর্ঘটনার হার ২৪ দশমিক ৫৭ শতাংশ এবং প্রাণহানি ঘটেছে ২৬ দশমিক ৯৪ শতাংশ। পাশাপাশি রাজশাহী বিভাগে ১৮ দশমিক ৪৩ শতাংশ দুর্ঘটনায় ১৭ দশমিক ৫৭ শতাংশ প্রাণহানি, চট্টগ্রাম বিভাগে ২৩ দশমিক ৭২ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ২৫ দশমিক ৭৯ শতাংশ, খুলনা বিভাগে ৮ দশমিক ৬৮ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৮ দশমিক ৬৭ শতাংশ, বরিশাল বিভাগে ৫ দশমিক ৯৩ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৫ দশমিক ০২ শতাংশ, সিলেট বিভাগে ৪ দশমিক ৪৪ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৪ দশমিক ৩৩ শতাংশ, রংপুর বিভাগে ১০ দশমিক ১৬ শতাংশ দুর্ঘটনায় প্রাণহানি ৮ শতাংশ এবং ময়মনসিংহ বিভাগে ৪ দশমিক ০২ শতাংশ দুর্ঘটনায় ৩ দশমিক ৬৫ শতাংশ প্রাণহানি ঘটেছে।

এরমধ্যে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি (১১৬টি) দুর্ঘটনায় ১১৮ জন নিহত হয়েছেন। পাশাপাশি ময়মনসিংহ বিভাগে সবচেয়ে কম (১৯টি) দুর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। এছাড়া শুধু রাজধানী ঢাকায় ৩২টি দুর্ঘটনায় ২৪ জন নিহত ও ৪৯ জন আহত হয়েছেন। ত্রুটিপূর্ণ যানবাহন ও ত্রুটিপূর্ণ সড়ক ছাড়াও বেপরোয়া গতি, চালকদের বেপরোয়া মানসিকতা, অদক্ষতা ও শারীরিক-মানসিক অসুস্থতা, বেতন-কর্মঘণ্টা নির্দিষ্ট না থাকা, মহাসড়কে স্বল্পগতির যানবাহন চলাচল, তরুণ-যুবকদের বেপরোয়া মোটরসাইকেল চালানো, জনসাধারণের মধ্যে ট্রাফিক আইন না জানা ও না মানার প্রবণতা, দুর্বল ট্রাফিক ব্যবস্থাপনা, বিআরটিএর সক্ষমতার ঘাটতি এবং গণপরিবহন খাতে চাঁদাবাজি এসব দুর্ঘটনার অন্যতম কারণ।

রোড সেফটি ফাউন্ডেশন মনে করে, সময়োপযোগী নীতিমালা প্রণয়ন, প্রযুক্তি ও অবকাঠামোর উন্নয়ন এবং সড়ক ব্যবহারকারীদের জন্য শিক্ষা-সচেতনতা কার্যক্রমের মাধ্যমে নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। তবে এ ক্ষেত্রে সরকারের রাজনৈতিক সদিচ্ছা অতীব জরুরি বলেও প্রতিবেদনে উল্লেখ করেছে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থাটি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ