1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আসাদ-পরবর্তী সিরিয়ায় প্রথম পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রপ্রধান হিসেবে ম্যাক্রোঁর আগমন | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন

আসাদ-পরবর্তী সিরিয়ায় প্রথম পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রপ্রধান হিসেবে ম্যাক্রোঁর আগমন

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ সোমবার সিরিয়ার রাজধানী দামেস্কে পৌঁছেছেন। ২০২৪ সালে সিরিয়ায় নতুন সরকার ক্ষমতা নেওয়ার পর এই প্রথম কোনো পশ্চিম ইউরোপীয় রাষ্ট্রপ্রধান দেশটিতে সফরে গেলেন। বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছেন।

ম্যাক্রোঁর এই সফর মঙ্গলবার শেষ হওয়ার কথা রয়েছে। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে সাংবাদিকদের জানানো হয়েছে, তিনি “একটি মুক্ত, বহুমাত্রিক সিরিয়া, যা তার প্রতিটি উপাদানকে শ্রদ্ধা করে” এবং মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রশমনে ভূমিকা রাখে -এমন একটি ব্যবস্থার পক্ষে সমর্থন জানাবেন।

এএফপি জানায়, দামেস্কে পৌঁছানোর পর সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি ফরাসি প্রেসিডেন্টকে স্বাগত জানান।

২০২৪ সালের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তি পুনরুদ্ধার এবং ভঙ্গুর অর্থনৈতিক পরিস্থিতি পুনরুজ্জীবিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এর আগে ২০০৯ সালে সর্বশেষ ফরাসি প্রেসিডেন্ট হিসেবে নিকোলাস সারকোজি সিরিয়া সফর করেছিলেন। ২০১১ সালে বাশার আল-আসাদ গণতন্ত্রপন্থি বিক্ষোভ নির্মমভাবে দমন করার পর দুই দেশের সম্পর্কের অবনতি ঘটে। ওই সংঘাতের ফলে পাঁচ লক্ষাধিক মানুষের মৃত্যু হয় এবং সিরিয়ার অবকাঠামো ও শিল্প খাত সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

গত সপ্তাহে দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বোমা হামলার ঘটনা ঘটে, যা ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের পর দেশকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় থাকা নতুন ইসলামপন্থী প্রশাসনের জন্য একটি বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।

সোমবার সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা এই সফরকে “সিরিয়ার আন্তর্জাতিক উপস্থিতি পুনরুদ্ধারের প্রক্রিয়ায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ” হিসেবে বর্ণনা করেছে।

প্রতিবেদনে আরও বলা হয়, এই সফরের মাধ্যমে “সিরিয়া-ফ্রান্স সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধা এবং একটি ভারসাম্যপূর্ণ অংশীদারিত্বের ভিত্তিতে একটি নতুন যুগে প্রবেশ করছে।”

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ