1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার | ঢাকা আওয়ার
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

বাংলাদেশের নিট রিজার্ভ এখন ২৭.৯৩ বিলিয়ন ডলার

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চিতি থেকে সব ধরনের স্বল্পকালীন ও সম্ভাব্য দায়দেনা বাদ দেওয়ার পর প্রকৃত ও ব্যবহারযোগ্য যে পরিমাণ রিজার্ভ অবশিষ্ট থাকে— সেটিকেই বলা হয় নিট বা প্রকৃত রিজার্ভ।

দেশের নিট রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। বর্তমানে নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৭ দশমিক ৯৩ বিলিয়ন ডলার।

আজ মঙ্গলবার (৭ জুলাই) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

একটি দেশের কেন্দ্রীয় ব্যাংকের মোট বৈদেশিক মুদ্রার সঞ্চিতি থেকে সব ধরনের স্বল্পকালীন ও সম্ভাব্য দায়দেনা বাদ দেওয়ার পর প্রকৃত ও ব্যবহারযোগ্য যে পরিমাণ রিজার্ভ অবশিষ্ট থাকে— সেটিকেই বলা হয় নিট বা প্রকৃত রিজার্ভ।

এদিকে বাংলাদেশ ব্যাংকের মোট (গ্রস) রিজার্ভের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭২ বিলিয়ন ডলার। এরমধ্যে মে-জুন মাসে ১ দশমিক ৪৮ বিলিয়ন ডলার এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) বিল পরিশোধও করা হয়েছে।

আকু হলো এশিয়ার কয়েকটি কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার একটি আন্ত-আঞ্চলিক লেনদেন নিষ্পত্তিব্যবস্থা। এর মাধ্যমে এশিয়ার ৯টি দেশের মধ্যে যেসব আমদানি-রপ্তানি হয়, তার মূল্য দুই মাস পরপর নিষ্পত্তি করা হয়। অন্য দেশগুলোর সঙ্গে বাংলাদেশের আমদানি-রপ্তানিসংক্রান্ত লেনদেন তাৎক্ষণিকভাবে সম্পন্ন হয়। আকুর সদস্যদেশগুলো হচ্ছে বাংলাদেশ, ভারত, ইরান, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, মিয়ানমার, ভুটান ও মালদ্বীপ।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ