1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আ.লীগ ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে: সালাহউদ্দিন | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

আ.লীগ ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে: সালাহউদ্দিন

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১ নভেম্বর, ২০২৫

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে, আলেম বিদ্বেষী রাজনীতি করেছে এবং মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ‘আজমতে সাহাবা’ শীর্ষক মহাসম্মেলনে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ইসলাম বিদ্বেষী রাজনীতি করেছে, আলেম বিদ্বেষী রাজনীতি করেছে, মুসলিম বিদ্বেষী রাজনীতি করেছে। তাদের বিদায় কীভাবে হয়েছে, তা আমরা দেখেছি। এখন নতুন বাংলাদেশ গড়ে তুলতে আওয়ামী ফ্যাসিবাদী তথা অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত করতে আমাদেরকে সঠিক পথে রাজনীতি করতে হবে, আমাদেরকে আদর্শিক রাজনীতি করতে হবে, ভালো রাজনৈতিক সংস্কৃতির চর্চা করতে হবে। এর ফলে দেশ থেকে অপরাজনীতি বিদায় হবে। 

 
তিনি বলেন, বাংলাদেশে সব সময় বিশেষ করে নির্বাচনের আগে ইসলামকে রাজনীতি এবং বিভিন্ন তরিকা ব্যবহার করে ফায়দা হাসিলের চেষ্টা আমরা লক্ষ্য করি। ইদানিং সেটা আরও বেশি লক্ষ্য করা যাচ্ছে। একটি রাজনৈতিক দল নির্বাচন ও রাজনীতির সঙ্গে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিভক্তি তৈরি করতে চায়। তারা ইসলামের ক্ষতি করতে চায়।
  
তিনি আরও বলেন, বাংলাদেশে আমরা ৯০ থেকে ৯২ শতাংশ মানুষ মুসলমান। আমরা মদিনার ইসলামের চর্চা করি। আমরা মদিনার ইসলামে বিশ্বাস করি। মহানবী হজরত মুহাম্মদ (সা.) যে ইসলামের প্রবর্তন করে গেছেন, সেই ইসলামের অনুসারী আমরা। এখানে আমরা মওদুদী ইসলামের অনুসারী তো নয়। সুতরাং যারা ফিতনা তৈরি করে দেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ