1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ | ঢাকা আওয়ার
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:০৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনশন ভোগান্তি কমাতে অনলাইন ট্র্যাকিং : জনপ্রশাসন প্রতিমন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী  ২০২৭ সালের এসএসসি জানুয়ারিতে, ২০২৮ থেকে নতুন কারিকুলাম: শিক্ষামন্ত্রী নওগাঁ সীমান্তে ৯ জনকে পুশইনের চেষ্টা বিএসএফ’র তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপ, ফ্রান্সে ৪০ জনের মৃত্যু আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ ঢাকাসহ দেশের ১৬ অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির সম্ভাবনা সোনার দাম ভরিতে একবারে কমলো ৫ হাজার ৪৮২ টাকা বনানী থেকে নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম গ্রেপ্তার

আশুরা উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচলে বিধিনিষেধ

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ২৪ জুন, ২০২৬

পবিত্র আশুরা উপলক্ষে রাজধানীর ঐতিহ্যবাহী হোসাইনি দালান ইমামবাড়া থেকে বের হওয়া তাজিয়া মিছিলকে কেন্দ্র করে তিন দিন বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ। নির্ধারিত সময়গুলোতে পুরান ঢাকাসহ রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও সাময়িকভাবে বন্ধ রাখা হবে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকা মহানগর পুলিশের ট্রাফিক-লালবাগ বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক রাত সাড়ে ১০টা পর্যন্ত হোসাইনি দালান, বকশীবাজার, চকবাজার, নাজিমুদ্দিন রোড, চাঁনখারপুল ও নিমতলী এলাকার বিভিন্ন সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে।

এছাড়া ২৫ জুন রাত ২টা থেকে মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক ভোর ৪টা পর্যন্ত হোসাইনি দালান, চাঁনখারপুল, নাজিমুদ্দিন রোড, জেল রোড, হাজী সেলিম টাওয়ার সড়ক, চকবাজার ও বকশীবাজার এলাকার বিভিন্ন সড়কে যান চলাচলে সাময়িক বিধিনিষেধ আরোপ করা হবে।

শুক্রবার সকাল ১০টা থেকে তাজিয়া মিছিল শেষ হওয়া পর্যন্ত, অর্থাৎ আনুমানিক দুপুর আড়াইটা পর্যন্ত পুরান ঢাকা থেকে ধানমন্ডির কারবালা প্রান্ত পর্যন্ত বিস্তৃত দীর্ঘ রুটে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এ সময় হোসাইনি দালান, বকশীবাজার, লালবাগ, আজিমপুর, ইডেন কলেজ এলাকা, নিউমার্কেট, মিরপুর সড়ক, ঢাকা কলেজ, সায়েন্স ল্যাবরেটরি মোড়, ধানমন্ডি এবং সাত মসজিদ সড়কের বিভিন্ন অংশে যান চলাচলে প্রভাব পড়বে।

ট্রাফিক-লালবাগ বিভাগ নগরবাসী ও যানবাহন চালকদের নির্ধারিত সময়গুলোতে বিকল্প সড়ক ব্যবহার এবং দায়িত্বরত ট্রাফিক পুলিশের নির্দেশনা অনুসরণের অনুরোধ জানিয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাজিয়া মিছিল সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার স্বার্থে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ফলে সংশ্লিষ্ট এলাকায় যাতায়াতকারী নাগরিকদের আগাম প্রস্তুতি নিয়ে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ