1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
আসন বণ্টন চূড়ান্ত করে ঘোষণা ১১ দলীয় জোটের | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

আসন বণ্টন চূড়ান্ত করে ঘোষণা ১১ দলীয় জোটের

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ২৫৩টি আসন বণ্টন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মুক্তিযোদ্ধা হলে (২য় তলা) আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।

সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের কোন দল কত আসন পেয়েছে তা জানান।

ঘোষিত তালিকা অনুযায়ী জামায়াতে ইসলামী পেয়েছে ১৭৯টি আসন, এনসিপি ৩০টি আসন, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি আসন, খেলাফত মজলিস ১০টি আসন, এলডিপি ৭টি আসন, এবি পার্টি ৩টি আসন, নেজামে ইসলামি পার্টি ২টি আসন ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) ২টি আসন।

বাকি ৪৭টি আসন রাখা হয়েছে ১১ দলীয় জোটের শরিক ইসলামী আন্দোলনের জন্য। তবে, এই দলের কোনো নেতা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, এলডিপির সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হকসহ শরিক দলগুলোর অন্যান্য নেতারা।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ