1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইউরোপে পোশাক রপ্তানির চার ভাগের একভাগ বাংলাদেশের | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ইউরোপে পোশাক রপ্তানির চার ভাগের একভাগ বাংলাদেশের

প্রতিবেদকের নাম
  • সোমবার, ২৩ জুন, ২০২৫

চলতি বছরের প্রথম চার মাসে বিশ্ববাজার থেকে ৩ হাজার ২৪৮ কোটি ডলারের পোশাক আমদানি করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। যার চার ভাগের একভাগ পোশাক রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে। ইউরোস্ট্যাটের হিসাব বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।

বিজিএমইএ জানায়, গত জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ইউরোপে ৮০৬ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ। যেখানে বছর ব্যবধানে প্রবৃদ্ধি প্রায় ২৪ শতাংশ। আর রপ্তানিকারকদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ।

অন্যদিকে ৮৩৮ কোটি ডলারের পোশাক রপ্তানি করে প্রথম স্থান ধরে রেখেছে চীন। প্রতিযোগী দেশটির প্রবৃদ্ধি ২১ শতাংশ। এছাড়াও রপ্তানিতে ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রেখেছে ভারত, পাকিস্তান, কম্বোডিয়া ও ভিয়েতনামের মতো প্রতিযোগী দেশগুলো।

তবে রপ্তানি কমছে তৃতীয় স্থানে থাকা মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কের। দেশটির রপ্তানির পরিমাণ ৩১০ কোটি ডলার। এছাড়া ভারতের রপ্তানি ২০০ কোটি ডলার, কম্বোডিয়ার ১৫৫ কোটি ডলার, ভিয়েতনামের ১৪৭ কোটি ডলার এবং পাকিস্তান ১৪২ কোটি ডলারের পোশাক রপ্তানি করেছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ