1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে উড়িয়ে দিলো আর্জেন্টিনা দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি

ইরানে তাপমাত্রা ছাড়িয়েছে ৫০ ডিগ্রি, দেখা দিয়েছে পানির তীব্র সংকট

প্রতিবেদকের নাম
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫

ইরানে তীব্র তাপপ্রবাহের কারণে পানির সংকট দেখা দিয়েছে। এ অবস্থায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সীমিত পরিমাণ পানি ব্যবহারের আহ্বান জানিয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলতি বছরের মধ্যে এ সপ্তাহে ইরানে সবেচেয়ে বেশি গরম পড়েছে। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরা

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী রোববার এক্স পোস্টে বলেছেন, চলমান তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার জাতীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, চলমান তাপপ্রবাহের কারণে পান ও বিদ্যুতের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বুধবার ছুটি ঘোষণা করা হয়েছে।

দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, রোববার তেহরানে তাপমাত্র ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

ইরানে পানির সংকট একটি গুরুতর সমস্যা, বিশেষ করে দেশের দক্ষিণের শুষ্ক প্রদেশগুলোতে। এই সংকটের জন্য দায়ী করা হয়েছে অব্যবস্থাপনা, ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহার এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবকে।

আইএসএনএ’র প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বাসিন্দাদের ‘পানি সরবরাহে ঘাটতি এড়াতে পানি সাশ্রয় করার’ আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইরান জুড়েই এ ধরনের আহ্বান জানানো হয়েছে। একাধিক প্রদেশের বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

ইরানের রাজধানী তেহরানের পানি ব্যবস্থাপনা কোম্পানি বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানি ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছে।একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কয়েক বছর ধরে টানা বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে গত একশ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে।

শনিবার রক্ষণশীল পত্রিকা জাভানের প্রতিবেদনে বলা হয়েছে, সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ রাজধানীর কিছু অংশে পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, যার ফলে কিছু এলাকায় ‘১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ’ থাকছে।

পানি সরবরাহ কমিয়ে দেয়ার কারণে বাসিন্দাদের কাছে গতকাল রোববার ক্ষমা চেয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। তিনি বলেন, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ