1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি ১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা ডিজিটাল নকলের সাজার বিধান রেখে পাবলিক পরীক্ষা আইন পাস হয়েছে: শিক্ষামন্ত্রী আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, সারাদেশে সতর্ক পুলিশ আধা ঘণ্টার ভারী বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে? স্বর্ণের দামে বড় পতন নিউইয়র্কের টাইমস স্কয়ারে গোলাগুলি, আতঙ্কে দিগ্বিদিক ছুটলেন পথচারীরা আটকে পড়া প্রবাসীদের জন্য সুখবর দিলো সংযুক্ত আরব আমিরাত ইরান যুদ্ধের খরচ মেটাতে ৮০ বিলিয়ন ডলার চাইল পেন্টাগন

ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬

ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

মঙ্গলবার (২১ এপ্রিল) সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

ডা. জাহেদ উর রহমান বলেন, পবিত্র ঈদুল আজহার আগেই এসি বাসের ভাড়া বিআরটিএ থেকে নির্ধারিত করা হবে। এ লক্ষ্যে বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে বাস মালিক সমিতির আলোচনা চলমান রয়েছে। জটিলতা নিরসনে প্রয়োজনে এসি বাসের ভাড়া দুই বা তিনটি স্তরে নির্ধারণ করা হবে এবং তা আসন্ন ঈদে কার্যকর করা হবে।

ঢাকার বাস টার্মিনাল গুলোর পরিবেশ মানোন্নয়নে বিশেষ করে টয়লেট ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশনকে নির্দেশ দেওয়া হয়েছে এবং সে লক্ষ্যে সিটি কর্পোরেশন থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা।

তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষ্যে বেতন-বোনাস পরিশোধসহ সামগ্রিক শ্রম পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগামীকাল গাজীপুর মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিয়ে সভা করা হবে। আমদানি নীতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। দ্রুতই ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত করা হবে।

ডা. জাহেদ উর রহমান বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রায় দেড় কোটি প্রবাসী বাংলাদেশি রয়েছে। বর্তমান সরকার তাদের জন্য প্রবাসী কার্ড প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে, যা পর্যায়ক্রমিকভাবে বাস্তবায়ন করা হবে। মালয়েশিয়ায় শ্রমবাজার পুনরায় চালু করতে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন অফিসে জ্বালানির ব্যবহার ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। উপসচিব পর্যায়ে গাড়ির ঋণ সুবিধা স্থগিত করা হয়েছে। আপ্যায়ন ব্যয় কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ