1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি | ঢাকা আওয়ার
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
তাপপ্রবাহ-গরমে হাঁসফাঁস করছে ইউরোপ গাজীপুরে পোশাক কারখানায় ফের অর্ধশত শ্রমিক অসুস্থ তিব্বতে চীনের দানবীয় বাঁধের জবাবে ভারতের মেগা প্রকল্প, শেষ রক্ষা হবে কি? বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘মালয়েশিয়াকে আরও কর্মী নেওয়ার আহ্বান জানাবে বাংলাদেশ’ আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগলকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল শিশুসহ ৪ জনের তরুণীকে হোটেলে ডেকে শ্লীলতাহানির চেষ্টা, এনসিপি নেতাদের বিরুদ্ধে জিডি দেশে খাদ্যশস্যের মজুত ২০ লাখ ৬০ হাজার টন ছাড়িয়েছে পদ্মা ব্যারাজ: বদলে যাবে ২৪ জেলার ভাগ্য, সুফল পৌঁছাবে সারাদেশে

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২০ জুন, ২০২৬

হঠাৎ করে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানিপ্রবাহ বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচে অবস্থান করছে।

শনিবার (২০ জুন) সকাল ৬টার দিকে ডালিয়া পয়েন্টে তিস্তার পানির সমতল রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ১০ সেন্টিমিটার, (বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার)। যা বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির চাপ বেড়ে যাওয়ায় তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

স্থানীয় সূত্রে জানা গেছে, উজানে ভারতের দার্জিলিং ও কালিম্পং অঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে পাহাড়ি ঢল নেমে আসছে। ফলে তিস্তা নদীর পানিপ্রবাহ বেড়ে নীলফামারী, লালমনিরহাট ও রংপুর তীরবর্তী এলাকাগুলোতে পানি বৃদ্ধি পেয়েছে।

তিস্তার পানি আরও বাড়তে থাকলে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিসা চাপানী, ঝুনাগাছ চাপানী, গয়াবাড়ী ও জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরি বলেন, আজকে সকাল ৬টার দিকে তিস্তার পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। দুপুরের দিকে পানি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ