1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
উত্তর ও পশ্চিম ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ | ঢাকা আওয়ার
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন ভারতে প্রবেশ না করে দেশে ফেরা নিয়ে মুখ খুললেন ডা. জাহেদ উর রহমান আদ্-দ্বীনের পরিচালক শেখ মহিউদ্দিনের পদত্যাগ বেতন-ভাতার দাবিতে তেজগাঁওয়ে ৪০০ শ্রমিকের সড়ক অবরোধ

উত্তর ও পশ্চিম ভারতের ৩২ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১০ মে, ২০২৫

ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় দেশের উত্তর ও পশ্চিমাঞ্চলের ৩২টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় একটি নির্দেশিকা জারির মাধ্যমে এই বিমানবন্দরগুলোয় সব বেসামরিক বিমানের চলাচল স্থগিত করেছে।

বিবৃতি অনুসারে, বিমানকর্মীদের প্রতি দেওয়া নোটিশগুলো অস্থায়ীভাবে কার্যকর থাকবে এবং ৩২টি বিমানবন্দরে কার্যক্রম স্থগিত করা হয়েছে।

মূলত ভারতের হামলার জেরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান। যার নাম দেওয়া হয়েছে অপারেশন বুনিয়ান-মারসুস। যার অধীনের ভারতের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে পাকিস্তান।

পাকিস্তান সামরিক বাহিনী ভারতে হামলার বিষয়ে একের পর এক দাবি করে যাচ্ছে। সবশেষ তারা ভারতের এস-৪০০ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়ার দাবি করেছে।

এদিকে শনিবার ভোর পৌনে ছয়টার দিকে শ্রীনগরে কয়েকটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। শহরজুড়ে এখন পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। এর আগে ভারত এবং পাকিস্তান দুই দেশই দাবি করেছে যে, শুক্রবার দিবাগত রাতে তাদের ওপরে অপর দেশ থেকে হামলা হয়েছে।

সূত্র: বিবিসি

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ