1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
এবার ইউরোপের ২৭ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

এবার ইউরোপের ২৭ দেশের ভিসা নিয়ে বাংলাদেশিদেরকে সতর্কবার্তা

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ৪ মে, ২০২৬

এবার বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে ঢাকায় অবস্থিত ইউরোপের শেনজেনভুক্ত ২৭ দেশের দূতাবাস। ভিসার মেয়াদ শেষ হওয়ার পর নাগরিকদেরকে শেনজেনভুক্ত দেশগুলোতে অবস্থানের ব্যাপারে কড়াভাবে সতর্ক করা হয়েছে বার্তায়।

সোমবার (৪ মে) সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ বার্তা দেয় দূতাবাসগুলো।

ভিসার শর্ত ভঙ্গ করলে ভবিষ্যতে প্রবেশে নিষেধাজ্ঞা ও ভিসা প্রত্যাখ্যানের ঝুঁকি তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে এতে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও শেনজেনভুক্ত কোনো দেশে অবস্থান করলে আপনার প্রবেশে নিষেধাজ্ঞা জারি হতে পারে। ভবিষ্যতে নিষেধাজ্ঞা ও প্রত্যাখ্যান এড়াতে অনুগ্রহ করে আপনার ভিসার নিয়মকানুন মেনে চলুন।

শেনজেন অঞ্চল ২৭টি ইউরোপীয় দেশের সমন্বয়ে গঠিত, যেখানে একক ভিসার মাধ্যমে সদস্য দেশগুলোতে স্বল্পমেয়াদি ভ্রমণের সুযোগ রয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ