1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

খামেনির প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

ইরানের ইসলামি বিপ্লবের শহীদ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় বিদেশি অতিথি ও ধর্মীয় ব্যক্তিত্বরা তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় খামেনিসহ যারা নিহত হয়েছিলেন, তাদের লাশ শুক্রবার ভোরে তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় নেওয়া হয়। সেখানে দুই দিনের জন্য সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর ব্যবস্থা করা হয়েছে।

শ্রদ্ধা জানাতে আসা প্রথম বিদেশি অতিথিদের মধ্যে ইন্দোনেশিয়া ও আফগানিস্তানের ধর্মীয় ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা ছিলেন। সাবেক নেতাকে সম্মান জানাতে ইরানের স্বীকৃত ধর্মীয় সংখ্যালঘুদের প্রতিনিধিরাও এই অনুষ্ঠানে যোগ দেন।

সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধের প্রথম দিনে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। তারা জানাজায় যোগ দিতে রাশিয়া, চীন, পাকিস্তান, ভারত, জর্জিয়া ও কিউবাসহ ৩০টিরও বেশি দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও প্রতিনিধিরা এরইমধ্যে ইরানে পৌঁছেছেন। প্রায় ১০০টি দেশের প্রতিনিধি এতে অংশ নেবেন বলে কথা রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাম্প্রতিক যুদ্ধে নিহতদের পরিবারবর্গ এবং নেতার কার্যালয়ের কর্মীদের আত্মীয়রা সাবেক নেতাকে বিদায় জানাতে জড়ো হয়েছিলেন।

ইরানি কর্মকর্তাদের ধারণা, দাফন অনুষ্ঠানে এক থেকে দুই কোটি মানুষের সমাগম হবে। সূত্র: প্রেসি টিভি/বার্তা সংস্থা মেহের

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ