1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
চুয়াডাঙ্গায় মদ পানে ৬ জনের মৃত্যু | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় মদ পানে ৬ জনের মৃত্যু

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

চুয়াডাঙ্গায় মদ পানে ছয়জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় আরও তিনজন চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের ডিঙ্গেদহ বাজার এলাকায়।

মৃতরা হলেন সদর উপজেলার নফরকান্দি গ্রামের খেদের আলী, খেজুরা গ্রামের মাছ ব্যবসায়ী সেলিম, পিরোজখালির ভ্যানচালক লাল্টু, শংকরচন্দ্র গ্রামের শ্রমিক শহীদ, ডিঙ্গেদহ গ্রামের মিলশ্রমিক সামির এবং এশিয়া বিস্কুট ফ্যাক্টরিপাড়ার শ্রমিক লাল্টু। মারা যাওয়া সবাই নিম্নআয়ের পেশাজীবী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে কয়েকজন মিলে মদ (স্পিরিট) পান করেন। এরপর শনিবার থেকে একে একে পাঁচজনের মৃত্যু হয়। রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও একজন। গতকাল রোববার সন্ধ্যার পর ঘটনা জানাজানি হয়। পরে মধ্যরাতে অসুস্থদের খোঁজে বাড়ি বাড়ি তল্লাশি করে পুলিশ।

স্থানীয়দের অভিযোগ, ডিঙ্গেদহ বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে দেশি মদ বিক্রি হলেও প্রশাসনের কার্যকর নজরদারি নেই।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জামাল আল নাসের বলেন, রোববার সন্ধ্যায় পুলিশের কাছে অ্যালকোহল পানে কয়েকজনের মৃত্যুর খবর আসে। পরে খোঁজ নিয়ে জানা যায়, ছয়জনের মৃত্যু হয়েছে এবং চারজনের দাফন করা হয়েছে।

জামাল আল নাসের আরও বলেন, এই অ্যালকোহল কোথা থেকে এসেছে আমরা তার তদন্ত করছি। দাফন করা লাশ তোলা হবে কিনা তা পরে জানানো হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ