1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন

জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সঞ্চালনের পূর্ণ সক্ষমতা অর্জন করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিবি) পিএলসি। সোমবার (২ জুন) দুপুর ৩টা ৩২ মিনিটে ‘রূপপুর-গোপালগঞ্জ ৪০০ কেভি সঞ্চালন লাইন’ সফলভাবে চালু হওয়ার মাধ্যমে এই সক্ষমতার মাইলফলক স্পর্শ করে প্রতিষ্ঠানটি।

পাওয়ার গ্রিড কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এর মাধ্যমে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে বিদ্যুৎ সঞ্চালনের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হলো। ১৫৮ কিলোমিটার দীর্ঘ রূপপুর-গোপালগঞ্জ সঞ্চালন লাইনে মোট ৪১৪টি টাওয়ার রয়েছে। এই লাইনের মাধ্যমে রূপপুরের প্রথম ইউনিটের বিদ্যুৎ জাতীয় গ্রিডে নিরাপদে সরবরাহ সম্ভব হবে।

এর আগে, রূপপুর কেন্দ্রের প্রথম ইউনিটের ‘ফিজিক্যাল স্টার্টআপ’ নিশ্চিত করতে আরও দুটি হাইভোল্টেজ সঞ্চালন লাইন চালু করা হয়েছিল। এর মধ্যে ২০২২ সালের ৩০ জুন ‘রূপপুর-বাঘাবাড়ি ২৩০ কেভি সঞ্চালন লাইন’ এবং ২০২৪ সালের ৩০ এপ্রিল ‘রূপপুর-বগুড়া ৪০০ কেভি সঞ্চালন লাইন’ চালু করা হয়।

নতুন লাইন চালুর মাধ্যমে রূপপুর কেন্দ্রের জন্য এখন মোট তিনটি সঞ্চালন রুট চালু হয়েছে, যেগুলোর প্রত্যেকটির বিদ্যুৎ পরিবহণের সক্ষমতা দুই হাজার মেগাওয়াট। এই তিনটি সঞ্চালন লাইন পুরোপুরি সক্রিয় হওয়ায় এখন রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিদ্যুৎ নিরবচ্ছিন্নভাবে জাতীয় গ্রিডে সরবরাহের বাস্তবভিত্তিক অবকাঠামো প্রস্তুত। এটি দেশের জ্বালানি নিরাপত্তা ও প্রযুক্তিগত সক্ষমতার ক্ষেত্রে একটি বড় সাফল্য।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ