1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ডাকসুর তফসিল ঘোষণা, সেপ্টেম্বরে ভোটগ্রহণ | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

ডাকসুর তফসিল ঘোষণা, সেপ্টেম্বরে ভোটগ্রহণ

প্রতিবেদকের নাম
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের আলোচনা।

আগামী ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) তফসিল ঘোষণা এবং সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে ভোটগ্রহণ হবে বলে জানিয়েছে ডাকসু নির্বাচন কমিশন।

রোববার (২০ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্র সংগঠন এবং ডাকসুর অন্যান্য অংশীজনদের আলোচনার পর এই ঘোষণা দেয়া হয়। চিফ রিটার্নিং অফিসার, অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘এটাই একমাত্র অফিসিয়াল তারিখ৷ তফসিল ঘোষণার পর ৪০-৪৫ দিন সময় লাগবে বলে আশা করছি ৷ আমরা এই সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত করতে বদ্ধপরিকর।’

এছাড়া ডাকসু নির্বাচনের জন্য ভোটকেন্দ্র ছয় জায়গায় স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। সকালে সিনেট ভবনে এসব তথ্য জানায় নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী নির্বাচন সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য তুলে ধরেন।

সিদ্ধান্ত অনুযায়ী ৬টি কেন্দ্র হলো:
১। কার্জন হল কেন্দ্র (পরীক্ষার হল) যেখানে ড. মুহম্মদ শহীদুল্লাহ হল, অমর একুশে হল ও ফজলুল হক হলের শিক্ষার্থীরা ভোট দিবেন।

২। শারীরিক শিক্ষা কেন্দ্র যেখানে জগন্নাথ হল, শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও সলিমুল্লাহ মুসলিম হলের শিক্ষার্থীরা;

৩। ছাত্র-শিক্ষক কেন্দ্রে রোকেয়া হল, শামসুন নাহার হল ও কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থীরা

৪। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব কেন্দ্রে বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন।

৫। সিনেট ভবন কেন্দ্রে (অ্যালামনাই ফ্লোর, সেমিনার কক্ষ, ডাইনিং রুম), স্যার এ এফ রহমান হল, হাজী মুহম্মদ মহসীন হল ও বিজয় একাত্তর হল এবং

৬। উদয়ন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, শেখ মুজিবুর রহমান হল ও কবি জসীম উদ্দীন হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করতে পারবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ