1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ৭ | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক খাদে পড়ে নিহত ৭

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত হয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার হাসানপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মঙ্গলবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার।

হাইওয়ে পুলিশ জানায়, ভোর তিনটার দিকে দিনাজপুর থেকে চট্টগ্রামগামী চালবোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্টো-ট ১৩-১২০৯) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে পড়ে যায়। এ সময় ওই ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী ট্র্রাকের নিচে চাপা পড়ে। এতে সাতজন নিহত ও ৬ জন আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি জানান, ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ