1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
তেহরানে জানাজায় অংশ নিতে হাজার-হাজার মানুষ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

তেহরানে জানাজায় অংশ নিতে হাজার-হাজার মানুষ

প্রতিবেদকের নাম
  • শনিবার, ২৮ জুন, ২০২৫

সাম্প্রতিক ইসরায়েলি হামলায় নিহত ইরানি শহীদদের জানাজায় অংশ নিতে তেহরানে হাজারো মানুষ শনিবার (২৮ জুন) জড়ো হয়েছেন। শহীদদের মধ্যে ছিলেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে বেসামরিক ও সাধারণ নাগরিক পর্যন্ত।

তেহরানের ঐতিহাসিক ইঙ্গেলাব স্কয়ার ও তেহরান বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তাগুলো ছিল শোকাহত মানুষের ভিড়ে পরিপূর্ণ। জাতীয় পতাকা দিয়ে মোড়ানো শহীদদের কফিন বহনের সময় মানুষের চোখে ছিল অশ্রু, হৃদয়ে শ্রদ্ধা, আর কণ্ঠে উচ্চারিত হচ্ছিল—‘আল্লাহু আকবর’ ও ‘শহীদরা অমর’।

জানাজার আনুষ্ঠানিকতা শুরুর পর থেকেই গোটা এলাকায় তৈরি হয় এক আবেগঘন পরিবেশ। উপস্থিত জনতা শুধু প্রিয়জনকে বিদায় জানাতে আসেননি, তাঁরা এসেছিলেন একটি বার্তা দিতে—ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ইরান একতাবদ্ধ, আর শহীদদের রক্ত বৃথা যাবে না।

অনেকে বলছেন, শহীদদের আত্মত্যাগ ইরানের জন্য গৌরবের এবং এই ত্যাগ দেশবাসীর মাঝে সাহস ও প্রতিরোধের শক্তি জোগাবে। জানাজা শেষে মরদেহগুলো পাঠিয়ে দেওয়া হয় নিজ নিজ এলাকায় দাফনের জন্য।

এই হৃদয়বিদারক ঘটনার জন্য যাঁরা দায়ী, তাঁদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুমকি দিয়েছেন ইরানের শীর্ষ নেতারা।

গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকায় সরাসরি আক্রমণ চালায়। টানা ১২ দিন চলা এই আগ্রাসনের জবাবে কড়া প্রতিক্রিয়া জানায় তেহরান। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অধীন এয়ারোস্পেস ফোর্স ‘অপারেশন ট্রু প্রমিজ থ্রি’র আওতায় ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে চালানো হয় ক্ষেপণাস্ত্র হামলা।

এই পাল্টা হামলায় অধিকৃত ফিলিস্তিনের একাধিক শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। স্পষ্ট হয়ে ওঠে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার গুরুতর দুর্বলতা। ব্লুমবার্গ-এর এক প্রতিবেদনে বলা হয়, এই ঘটনায় ইসরায়েল শুধু নিরাপত্তাহীনতাই নয়, বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখেও পড়ে।

এর মধ্যেই ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায়—নাতানজ, ফোরদো ও ইসফাহানে বিমান হামলা চালায়। এই ঘটনার মধ্য দিয়ে ইরান-ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে এবং উত্তেজনার মাত্রা নতুন উচ্চতায় পৌঁছায়।

শেষ পর্যন্ত, ২৪ জুন এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘাতের আনুষ্ঠানিক ইতি ঘটে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, এই সাময়িক বিরতি দীর্ঘমেয়াদে টিকে না-ও থাকতে পারে।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ