1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
থানায় সালিশি বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

থানায় সালিশি বৈঠক করতে এসে আ.লীগ নেত্রী আটক

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ১৩ মে, ২০২৬

নীলফামারীর সৈয়দপুর থানায় একটি সালিশি বৈঠকে এসে পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলার কাজী জাহানারা পারভীনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (১৩ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা। এর আগে গতকাল রাতে থানার গোল চত্বর থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গতকাল রাতে স্থানীয় এক ব্যক্তির পারিবারিক ঘটনা নিয়ে থানায় সালিশি বৈঠক করতে এসেছিলেন পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী জাহানারা পারভীন। এ সময়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা মহিলা দলের সাধারণ রুপাসহ কয়েকজনের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। এসময়ে পুলিশ তাকে আটক করেন। তাকে আটকের সময়ে তিনি ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু, একাত্তরের হাতিয়ার গর্জে উঠো আরেকবার বলে’ স্লোগান দেয়।

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, গতকাল তাকে আটক করে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, তাকে সদরের রামগঞ্জের সিদ্দিক হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে, তাকে আদালতে প্রেরণের কার্যক্রম চলমান আছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ