1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন

দক্ষিণ কোরিয়া ও চীন সফরে গেলেন বিমানবাহিনী প্রধান

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন সরকারি সফরে দক্ষিণ কোরিয়া ও চীনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

শনিবার (১৮ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, বিমান বাহিনী প্রধান দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিতব্য Seoul International Aerospace & Defense Exhibition (ADEX) 2025 এ অংশগ্রহণের জন্য ১৯-২২ অক্টোবর দক্ষিণ কোরিয়া যাবেন। এছাড়া বিমান বাহিনী প্রধান Chairman, China National Aero-Technology Import & Export Corporation (CATIC) এর আমন্ত্রণে ২৩-২৫ অক্টোবর গণচীন সফর করবেন।

চীন সফরকালে, বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন পিপলস লিবারেশন আর্মি এয়ার ফোর্সের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করবেন। বিমানবাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে কোরিয়া ও চীনে মধ্যকার বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।

বিমান বাহিনী প্রধান এ সরকারি সফর শেষে ২৫ অক্টোবর দেশে ফিরবেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ