1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০২:৫১ অপরাহ্ন

দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ‘এসবি পরিবহণ’ এর একটি বাস পদ্মা নদীতে পড়ে ডুবে গেছে। তবে দুর্ঘটনার সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না বলে জানা গেছে। বাসটির চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘাট সূত্র জানায়, ফেরির পন্টুন থেকে ফেরিতে ওঠার পাটাতন (র‌্যাম্প) ভেঙে বাসটি নদীতে পড়ে পুরোপুরি ডুবে যায়।

বিষয়টি নিশ্চিত করে দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক মো. সালাউদ্দিন বলেন, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি পরিবহণের বাসটি ৭নং ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ডুবে যায়। বাসটিতে কোনো যাত্রী না থাকায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। এখন পর্যন্ত কেউ নিখোঁজ রয়েছেন এমন কোনো অভিযোগ আমরা পাইনি।

এদিকে ডুবে যাওয়া বাসটি উদ্ধারে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ কাজ শুরু করেছে। দুর্ঘটনাস্থল পরিদর্শনে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

এর আগে গত মার্চ মাসে দৌলতদিয়া ঘাটেই ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহণ’র একটি যাত্রীবাহী বাস পদ্মা নদীতে পড়ে যায়, যাতে ২৬ জন যাত্রী প্রাণ হারিয়েছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ