1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী | ঢাকা আওয়ার
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০১:৩৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
জুলাই আন্দোলনে ৭.৬২ গুলি, স্নাইপারের ব্যবহার নিয়ে প্রশ্ন, তদন্ত হবে কবে? ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেপ্তার সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী বিইএআর সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব জাতিসংঘে গৃহীত ইয়েমেনের বন্দরে সৌদি আরবের ব্যাপক হামলা, জবাবের হুঁশিয়ারি রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া কী; কে হতে পারবেন রাষ্ট্রপতি?

নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, গত কয়েক সপ্তাহ ধরে দেশে জ্বালানির দাম তুলনামূলক কম ছিল। বর্তমানে কিছুটা বৃদ্ধি পেলেও নতুন করে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে সিলেট সদর উপজেলার লাক্কাতুরা চা-বাগান এলাকায় চা-শ্রমিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প, পরিবার পরিকল্পনা ও শিশুস্বাস্থ্য সেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন করে শুল্ক আরোপ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, নতুন শুল্ক আরোপে আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান শুল্ক পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটেনি।

তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের আগের যে নীতি ছিল, দেশটির নিজস্ব আইন অনুযায়ী নির্ধারিত সময় শেষ হওয়ায় একই হারে শুল্ক বহাল থাকবে, তবে তা নতুন নামে কার্যকর হবে। ফলে নতুন শুল্ক আরোপে বাস্তবে কোনো পরিবর্তন ঘটেনি।

এ দিন ফ্রি মেডিকেল ক্যাম্পে অন্তত ১০০ চা শ্রমিককে চিকিৎসা সেবা দেয়া হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় খুশি চা শ্রমিক ও তাদের সন্তানরা।

এ সময় সিলেট সিটি করপোরেশনের প্রশাসক, সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ