1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, দিনে ২০০০ পর্যটক যেতে পারবেন | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন

নভেম্বরে খুলছে সেন্টমার্টিন, দিনে ২০০০ পর্যটক যেতে পারবেন

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫

অবশেষে পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন ভ্রমণ করতে পারবেন ২ হাজার দর্শনার্থী।

আজ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

তিনি বলেন, আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুলে দেওয়া হবে। প্রতিদিন ২ হাজার করে যাবে। প্রথম দুই মাস কেবল ‘ডে ট্যুর’ করা যাবে। শেষ দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে রাতে থাকা যাবে।

লম্বা সময় বন্ধ থাকা নিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বলেন, দীর্ঘদিন বন্ধ থাকায় সেখানে অনেক শৈবাল ফিরে এসেছে। আগের থেকে সৌন্দর্য বেড়েছে। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের দেশের জন্যে একটা সম্পদ।

তিনি বলেন, দর্শনার্থীদের জন্য আলাদা আচরণবিধি তৈরি করা হয়েছে। পর্যটকরা আচরণবিধি মানলে সংখ্যা বাড়ানো হবে। তারা যদি প্লাস্টিক ব্যবহার বর্জন করে তাহলে আরও সংখ্যা বাড়বে।

পর্যটকদের জন্য একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে এবং তাতে রেজিস্ট্রেশনের মাধ্যমে সেন্টমার্টিন যাওয়ায় যাবে বলেও তিনি জানান।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ