1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নিউইয়র্ক, ম্যানিলা ও মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী | ঢাকা আওয়ার
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নিউইয়র্ক, ম্যানিলা ও মালে সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা আওয়ার ডেস্ক
  • বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

২০ দিনের সরকারি সফরে দেশের বাইরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতির অংশ হিসেবে প্রথমে তিনি যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফর করবেন। এরপর ফিলিপাইনের ম্যানিলা ও মালদ্বীপের মালে সফরে যাবেন তিনি।

শুক্রবার (১০ জুলাই) নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়বেন পররাষ্ট্রমন্ত্রী। নিউইয়র্ক সফর শেষে ম্যানিলায় অনুষ্ঠেয় আসিয়ান রিজিওনাল ফোরামের (এআরএফ) বৈঠকে অংশ নেবেন তিনি। পরে যাবেন মালদ্বীপে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ১০ থেকে ২৯ জুলাই পর্যন্ত বিদেশ সফরে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। নিউইয়র্কে অবস্থানকালে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব পালনের প্রস্তুতিমূলক কার্যক্রমে অংশ নেবেন।

আগামী ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন শুরু হবে। অধিবেশন পরিচালনা এবং আগামী সেপ্টেম্বরের কর্মপরিকল্পনা নিয়ে জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রী।

সফরসূচি অনুযায়ী, ২০ দিনের সফরের বড় একটি সময় নিউইয়র্কে অবস্থান করবেন তিনি। এরপর ম্যানিলা হয়ে মালদ্বীপের মালে সফর শেষে আগামী ৩০ জুলাই দেশে ফেরার কথা রয়েছে তার।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ