1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত করেছে ইসি | ঢাকা আওয়ার
রবিবার, ০৭ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্ত করেছে ইসি

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫

নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন নীতিমালা অনুযায়ী অতীতে ভুয়া প্রতিবেদন দিয়েছে এবং নিবন্ধন পেয়েও ভোট পর্যবেক্ষণ করেনি তাদের নিবন্ধনও নবায়ন করবে না ইসি।

ইসি সংশ্লিষ্টরা জানায়, পর্যবেক্ষণ নীতিমালা সংশোধনের খসড়া চূড়ান্ত করা হয়েছে। এখন কেবল তা জারি করা বাকি। নতুন এ নীতিমালা জারি হলে ২০২৩ সালের নীতিমালাটির আর কোনো কার্যকারিতা থাকবে না। ফলে আগের সংস্থাগুলোর নিবন্ধনও বাতিল করা হতে পারে।

সূত্র বলছে, পূর্বের নীতিমালায় পর্যবেক্ষক হওয়ার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমমান ছিল, নতুন নীতিমালায় পর্যবেক্ষক হতে হলে এইচএসসি বা সমমান পাশ হতে হবে। আর সকল যোগ্যতা আগের মতোই থাকছে।

নিবন্ধন প্রক্রিয়া অংশে নতুন নীতিমালায় ৪.৬ নামে নতুন একটি বিধান যুক্ত করা হয়েছে। এতে বলা হয়েছে, ইতোপূর্বে যেসকল পর্যবেক্ষক সংস্থা উদ্দেশ্য প্রণোদিত হয়ে প্রতিবেদন দাখিল করেছে তাদের নিবন্ধন দেওয়া যাবে না। আবার অন্য একটি জায়গায় বলা হয়েছে, নিবন্ধন পাওয়ার পর একটি জাতীয় ও চারটি স্থানীয় নির্বাচন পর্যবেক্ষণ না করলে পরবর্তীতে সেই সংস্থার নিবন্ধন নবায়ন করা হবে না।

ইসি কর্মকর্তারা বলছেন, নীতিমালাটি জারি হলে ইতোপূর্বে পাওয়া অনেক সংস্থারই নিবন্ধন পাওয়ার সুযোগ কমে যেতে পারে। এমনকি অনেক সংস্থার নিবন্ধন বাতিলও হতে পারে।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার জানান, কিছু কিছু পর্যবেক্ষক তো বাতিল হবেই। যদি কমিশন মনে করে সবগুলো বাতিল হবে, তাও হতে পারে। বর্তমানে ইসিতে নিবন্ধিত সংস্থা রয়েছে ৯৬টি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে বিজ্ঞপ্তি দিতে পারে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি। এতে ২০২৩ সালে নিবন্ধন পাওয়া সংস্থা সংস্থাগুলোর পাঁচ বছর মেয়াদ শেষ হওয়ার আগেই নিবন্ধন বাতিল হতে পারে।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা শুরু করে ইসি। সে সময় ১৩৮টি সংস্থা নিবন্ধন পেয়েছিল। ওই নির্বাচনে দেশি পর্যবেক্ষক ছিল এক লাখ ৫৯ হাজার ১১৩ জন। দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় ২০১৪ সালে ৩৫টি সংস্থার আট হাজার ৮৭৪ জন পর্যবেক্ষক ভোট দেখেছেন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৮টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮১টি দেশি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে ৯৬টি নিবন্ধিত সংস্থার মধ্যে ৮০টির মতো সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট দেখেছেন।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ