1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো | ঢাকা আওয়ার
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:

পুতিনের সঙ্গে ট্রাম্পের ৯০ মিনিটের ফোনালাপে ‘কার্যকর’ আলোচনা হয়েছে: মস্কো

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ৫ জুলাই, ২০২৬

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুতিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্প ও আমেরিকান জনগণকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার (৪ জুলাই) প্রায় ৯০ মিনিট টেলিফোনে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আলাপে ট্রাম্প আবারও ইউক্রেন যুদ্ধের অবসানে সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছেন।

আগামী মঙ্গলবার তুরস্কে শুরু হতে যাওয়া গুরুত্বপূর্ণ ন্যাটো সম্মেলনের আগে এই দুই নেতার মধ্যে ফোনালাপ হলো। এই সম্মেলনে ট্রাম্পের অংশ নেওয়ার কথা রয়েছে। একই সময়ে রুশ বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের দোনেৎস্ক অঞ্চলের আরও এলাকা দখলের প্রচেষ্টা জোরদার করেছে, যা ক্রেমলিনের অন্যতম প্রধান লক্ষ্য।

অন্যদিকে, ইউক্রেনও রাশিয়ার জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, পুতিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে ট্রাম্প ও আমেরিকান জনগণকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানান।

চলতি বছরে এটি ছিল পুতিন ও ট্রাম্পের চতুর্থ ফোনালাপ। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, আলোচনা ছিল ‘কার্যকর ও অত্যন্ত গঠনমূলক’। আরও জানানো হয়, ট্রাম্প ইউক্রেন সংঘাত বন্ধে যত দ্রুত সম্ভব যুদ্ধবিরতি নিশ্চিত করতে সহায়তা করার বিষয়ে প্রস্তুতির কথা পুনর্ব্যক্ত করেছেন।

এ বিষয়ে মন্তব্য জানতে সিএনএন হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, রাশিয়া আবারও এই সংঘাতের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পক্ষেই অবস্থান নিয়েছে। একই সঙ্গে তাদের অভিযোগ, কিয়েভ এবং তাদের ইউরোপীয় মিত্ররা যুদ্ধ দীর্ঘায়িত করা, এমনকি আরও তীব্র করে তোলার কৌশল নিচ্ছে।

মন্ত্রণালয় আরও জানায়, পুতিন যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি তুলে ধরে বলেছেন, রুশ সশস্ত্র বাহিনী আত্মবিশ্বাসের সঙ্গে অগ্রসর হচ্ছে।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও জানান, শনিবার ট্রাম্পের সঙ্গে তার ‘খুব ভালো’ একটি ফোনালাপ হয়েছে। জেলেনস্কি বলেন, ‘এই যুদ্ধের অবসান ঘটানোর বাস্তব সম্ভাবনা রয়েছে। আর এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ