1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাংলাদেশের সবচেয়ে উঁচু ২০টি পাহাড় | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
পাঁচ জেলায় বন্যার শঙ্কা হামের টিকায় গাফিলতির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা: প্রধানমন্ত্রী টাঙ্গাইলে যমজ দুই ভাইয়ের সঙ্গে লতা-পাতার বিয়ে দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক : স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যখাতে আরও ৫ হাজার ডাক্তার নেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী চালের দাম ও সরবরাহ পরিস্থিতি বর্তমানে যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী সীমান্ত হত্যা মানবাধিকারের লঙ্ঘন: স্বরাষ্ট্রমন্ত্রী নামাজের ইমামতি করে পালিয়েও রক্ষা নয়, দুই দিন পর গ্রেপ্তার গোলাম আজম আমাদের প্রান্তিক কৃষক হবেন ক্ষমতায়িত উদ্যোক্তা : প্রধানমন্ত্রী জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সবচেয়ে উঁচু ২০টি পাহাড়

প্রতিবেদকের নাম
  • মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
বান্দরবানের আলিকদম উপজেলার পাহাড়ি এরাকা। ছবি: ঢাকা আওয়ার

বাংলাদেশের পহাড়ের উচ্চতা নিয়ে বিভিন্ন মত আছে। সরকারিভাবে সর্বোচ্চ উঁচু পাহাড়ের যে তালিকা দেওয়া হয়, তা মানতে নারাজ অনেক পাহাড় আরোহীরা। এছাড়া জিপিএস বিভিন্ন সময়ে পাহাড়ের আলাদা আলাদা রিডিং দেওয়ায় পাহাড়ের উচ্চতা নিয়ে পাহাড় আরোহীদের মধ্যে ভিন্ন মত আছে। খুঁজি বাংলাদেশ ট্রাভেলার্স -এর এডমিন ফাহাদ বাইজিদ হিমু দেশের সর্বোচ্চ উঁচু ২০টি পাহাড়ের একটি তালিকা প্রকাশ করেছেন। তার মতে বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় হলো ‘সাকাহাফং’। তার দেওয়া দেশের সবচেয়ে উচুঁ ২০টি চূড়া হলো-

১. সাকাহাফং ৩৪৭৭ ফুট।
২. জৌতলাং ৩৩২৫ ফুট।
৩. দুমলং ৩৩১৭ ফুট।
৪. যোগীহাফং ৩২৯৭ ফুট।
৫. কেওক্রাডং ৩২৩৪ ফুট।
৬. মাইথাইজামা হাফং ৩১৭৪ ফুট।
৭. মুখ্রাথুতাই হাফং ৩১৬৫ ফুট।
৮. থিংদলতেত্ল্যাং ৩১৪৯ ফুট।
৯. হাজ্রাহাফং ৩১৩৩ ফুট।
১০. কপিতাল ৩১২০ ফুট।
১১. আহ্লা পা তং ৩১০৩ ফুট।
১২. ক্রেকুইতং ৩০৯৩ ফুট।
১৩. সাদরা হাফং ৩০৮৩ ফুট।
১৪. লাকুডং ৩০৭৭ ফুট।
১৫. তং মে ৩০৭৪ ফুট।
১৬. তওবা হাফং ৩০৫৭ ফুট।
১৭. লাইস্রা হাফং ৩০২৮ ফুট।
১৮. সিপ্পি আরসুয়াং ৩০০৫ ফুট।
১৯. ঙাসাইহুং ৩০০৫ ফুট।
২০. আয়ানত্ল্যাং ৩০০৫ ফুট।

তার দেওয়া তালিকার সঙ্গে দেশের পাহাড় আরোহীদের অনেকেই একমত। তবে ভিন্ন মত যে নেই, তা না। এদিকে সরকারিভাবে উঁচু পাহাড়ের যে তালিকা দেওয়া হয় এমন ১৪টি পাহাড় হলো-

১. তাজিংডং ৪১৯৮ ফুট (১২৮০ মিটার)।
২. সাকা হাফং ৩৪৬৫ ফুট (১০৫৬ মিটার)।
৩. জো তল্যাং/মোদক মুয়াল ৩৩৩৫ ফুট (১০১৭ মিটার)।
৪. দুমলং ৩৩১৪ ফুট (১০১০ মিটার)।
৫. জোগি হাফং ৩২৫১ ফুট (৯৯১ মিটার)।
৬. কেওক্রাডং ৩২৩৫ ফুট (৯৮৬ মিটার)।
৭. মাইথাই জামা হাফং ৩১৭৪ ফুট (৯৬৭ মিটার)।
৮. থিংদৌল তে ত্ল্যাং ৩১৪৯ ফুট (৯৬০ মিটার)।
৯. মুখ্রা থুথাই হাফং ৩১২৯ ফুট (৯৫৪ মিটার)।
১০. কপিতাল ৩০৯৪ ফুট (৯৪৩ মিটার)।
১১. ক্রেইকুং তং/ন্যারা্ম্ ত্ল্যাং ৩০৮৩ ফুট (৯৪০ মিটার)।
১২. রাং ট্লাং।
১৩. নাসাই হুম ৩০০৫ ফুট।
১৪. আইয়াং ত্লং ৩২৯৮ ফুট (১০০৫ মিটার)।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ