1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী শাকিল মিয়ার সাথে এফোর্ট ইন্টারন্যাশনালের কর্ণধার বেলাল হোসাইনের সৌজন্য সাক্ষাৎ | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন

বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী শাকিল মিয়ার সাথে এফোর্ট ইন্টারন্যাশনালের কর্ণধার বেলাল হোসাইনের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা আওয়ার ডেস্ক
  • মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫

বাংলাদেশের সঙ্গে মেডিক্যাল এডমিশন, ট্যুরিজম সেক্টর ও ইন্ডাস্ট্রি খাতকে আরো বড় পরিসরে কিভাবে কাজ করা যায় এ নিয়ে নেপালের জনাকপুর মদেস প্রদেশের শিল্প, বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী শাকিল মিয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের এফোর্ট ইন্টারন্যাশনাল এর কর্ণধার বেলাল হোসাইন। যিনি দীর্ঘ এগারো বছর ধরে মেডিকেল এডমিশন নিয়ে কাজ করে যাচ্ছেন।

নেপালের শিল্প,বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী শাকিল মিয়া বলেন, যে সকল ছাত্র-ছাত্রী নেপাল থেকে বাংলাদেশে পড়তে যায় বাংলাদেশ তাদের খুব যত্নের সাথে পড়াশোনা করায়। শিক্ষার্থীরা MBBS পাশ করে নেপালে ফিরে এসে নেপালের বিভিন্ন হাসপাতালে তারা সুনামের সাথে কাজ করছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ থেকে যে সকল ভ্রমণ পিপাসু নেপালে আসছে তাদেরকে নেপাল সরকার অনএরাইভাল ভিসা দিয়ে সহজেই নেপাল ঘুরে দেখার সুযোগ করে দিয়েছে। নেপালে ভ্রমণকারীরা যথেষ্ট সিকিউরভাবে ঘুরছে, কোনো প্রকার হয়রানির শিকার হওয়া লাগে না। নেপাল সরকার এ বিষয়গুলো নিয়ে খুব সতর্ক থাকে সব সময়।
মন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের সাথে গার্মেন্ট শিল্পসহ বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে ভবিষ্যতে আরো বেশি সু সম্পর্ক বজায় থাকবে দু’দেশের মধ্যেই।

আলোচনা চলাকালে এফোর্ট ইন্টারন্যাশনাল এর কর্ণধার বেলাল হোসাইন নেপালের জনাকপুর মদেশ প্রদেশের শিল্প, বাণিজ্য ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ জানান।

মন্ত্রী বলেন, বেলাল হোসাইন আসলেই একজন বড় উদার মনের মানুষ। বাংলাদেশেও তার বিশেষ অবদান রয়েছে। দেশের বিভিন্ন জেলা-উপজেলায় তার শাখা ভিত্তিক কার্যক্রম চালু রয়েছে, সেখান থেকে অবহেলিত নির্যাতিত সাধারণ শিক্ষার্থীরা উনার মাধ্যমে সুযোগ পাচ্ছে দেশের বাইরে পড়ালেখা করার। শুধু তাই নয়, বাংলাদেশের ভ্রমণ পিপাসুরা যেমন বিদেশে যায় বেড়ানোর জন্য ঠিক তেমনিভাবে বাংলাদেশে বিদেশি টুরিস্ট আনা যায় তা নিয়েও কাজ করে যাচ্ছেন তিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ