1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়, তোলা যাবে না গোপনকক্ষের ছবি : ইসি | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

ভোটকক্ষে সরাসরি সম্প্রচার নয়, তোলা যাবে না গোপনকক্ষের ছবি : ইসি

প্রতিবেদকের নাম
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকক্ষে সরাসরি সম্প্রচার করা যাবে না। এছাড়া গোপনকক্ষের ছবিও তোলা যাবে না।

বুধবার (২৩ জুলাই) এমন গণমাধ্যম নীতিমালা জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)।

নীতিমালায় বলা হয়েছে, নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার দেবে ইসি সচিবালয় ও রিটার্নিং কর্মকর্তারা।

নীতিমালা অনুযায়ী দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, অনলাইন নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা, বিদেশি সাংবাদিকরা কার্ড ও গাড়ির স্টিকার পাবেন।

কার্ডধারী সাংবাদিক সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তথ্য, ছবি ও ভিডিও নেবেন। তবে গোপনকক্ষের ছবি তোলা যাবে না।

একসঙ্গে দুটির বেশি সংবাদমাধ্যম ভোটকক্ষে প্রবেশ করতে পারবেন না। ভোটকক্ষে ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না। ভোটকক্ষে নেওয়া যাবে না সাক্ষাৎকার। ভোটকক্ষের ভেতর থেকে সরাসরি সম্প্রচারও করা যাবে না।

সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে। ভোট গণনার সময় থাকতে পারবে, সে সময় ছবি তোলা যাবে। কিন্তু সরাসরি সম্প্রচার নয়। ভোটকক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ