1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
মুজিবনগর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা | ঢাকা আওয়ার
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

মুজিবনগর সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা

ঢাকা আওয়ার ডেস্ক
  • সোমবার, ২৯ জুন, ২০২৬

মেহেরপুরের মুজিবনগর উপজেলার নাজিরাকোনা সীমান্ত দিয়ে ১০ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর বাধার মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

সোমবার (২৯ জুন) ভোরে উপজেলার নাজিরাকোনা সীমান্তের আন্তর্জাতিক ১১০ নম্বর মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভারতের নদীয়া জেলার তেহট্ট থানার পাথরঘাটা গ্রামের দিক থেকে কয়েক দফায় ১০ জনকে সীমান্তের শূন্যরেখা অতিক্রম করিয়ে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। খবর পেয়ে নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের বাধা দেন। এ সময় স্থানীয় গ্রামবাসীও বিজিবির সঙ্গে অবস্থান নিলে বিএসএফ পুশইনের চেষ্টা থেকে সরে আসে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলে অন্তত চারজনকে পাটক্ষেতের মধ্যে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা ভারতের কাঁটাতারের দিকে ফিরে যায়। তবে মোট ১০ জনকে পুশইনের চেষ্টা করা হয়েছিল।

নাজিরাকোনা বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েক সুবেদার মোজাম্মেল হক জানান, বিএসএফ সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। তবে বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে সীমান্তের শূন্যরেখা থেকেই তাদের ফিরিয়ে নিয়ে যায় বিএসএফ। এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, চলতি মাসে মেহেরপুর সীমান্তে একাধিকবার পুশইনের চেষ্টা করেছে বিএসএফ। গত ৬ জুন তেঁতুলবাড়ীয়া সীমান্তে ৬ জন, ১৯ জুন বুড়িপোতা ইউনিয়নের খালপাড়া সীমান্তে ৪ জন এবং ২৫ জুন গাংনী উপজেলার সহড়াতলা সীমান্তে ৭ জন, ধলা সীমান্তে ৩ জন ও কাজিপুর সীমান্তে ২ জনকে পুশইনের চেষ্টা করা হয়।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ