1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সময় টিভির পরিচালক আহমেদ জোবায়ের কারাগারে ভবিষ্যতে মহামারি, সংক্রামক প্রতিরোধে প্রস্তুতি নিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী শিক্ষাকে আনন্দময় ও কর্মমুখী করতে ব্যাপক কর্মসূচি সরকারের বঙ্গোপসাগরে সাবমেরিন মোতায়েনের পরিকল্পনা নিয়েছে পাকিস্তান নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১২৭ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন খুলনায় গৃহকর্মীকে নির্যাতনের ঘটনায় মামলা, পুলিশ দম্পতি গ্রেপ্তার ১৪ জেলায় বইছে মৃদু তাপপ্রবাহ গাজীপুরে পোশাক কারখানায় পানি পান করে অসুস্থ ২ শতাধিক শ্রমিক ভ্যাটসহ নতুন করে সোনার দাম নির্ধারণ, ভরিতে কমলো ৯ হাজার টাকা

যুক্তরাষ্ট্রে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম
  • বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইসরায়েলি দূতাবাসের দুই কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের একজন নারী ও অন্যজন পুরুষ। ঘটনাটি ঘটেছে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামের কাছে।

সেখানে তারা একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। বৃহস্পতিবার (২২ মে) এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, হামলা ও হত্যাকাণ্ডের ঘটনার বিষয়ে এখনও বিস্তারিত তথ্য আসেনি। তবে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা দপ্তরের প্রধান ক্রিস্টি নোম নিশ্চিত করেছেন, নিহত দুই ব্যক্তি—একজন পুরুষ ও একজন নারী—ইসরায়েলি দূতাবাসে কর্মরত ছিলেন।

বিবিসি বলছে, বুধবার স্থানীয় সময় রাত ৯টা ৫ মিনিটে ওয়াশিংটন ডিসির কেন্দ্রস্থলে অবস্থিত ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়াম থেকে অনুষ্ঠান শেষে বের হওয়ার সময় তাদের ওপর খুব কাছ থেকে গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।

বিবিসির মার্কিন অংশীদার সংস্থা সিবিএস নিউজ সূত্রে জানা গেছে, এই হামলা তাদেরকে লক্ষ্য করেই করা হয়েছে, অর্থাৎ এটা ছিল ইচ্ছাকৃত হামলা।

পুলিশ হামলার ঘটনায় ইলিয়াস রদ্রিগেজ নামের একজনকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে। তিনি শিকাগো থেকে এসেছেন এবং বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন।

জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত এই ঘটনাকে “ইহুদিবিদ্বেষী সন্ত্রাসী হামলা” বলে অভিহিত করেছেন এবং কড়া নিন্দা জানিয়েছেন।

ইসরায়েলি দূতাবাসের মুখপাত্র তাল নাইম কোহেন এক বিবৃতিতে বলেন: “ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউয়িশ মিউজিয়ামে একটি ইহুদি অনুষ্ঠানে অংশ নেওয়ার সময় আমাদের দুই কর্মীকে খুব কাছ থেকে গুলি করে হত্যা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা স্থানীয় ও ফেডারেল আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর সম্পূর্ণ আস্থা রাখছি যে তারা অপরাধীকে আইনের আওতায় আনবে এবং যুক্তরাষ্ট্রজুড়ে ইসরায়েলি প্রতিনিধি ও ইহুদি সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করবে।”

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ