1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাট ও ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে | ঢাকা আওয়ার
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

যুক্তরাষ্ট্রে গোলাপের ৯ বাড়ি-ফ্ল্যাট ও ৬৮ কোটি টাকার অবৈধ সম্পদের সন্ধান মিলেছে

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান মিয়া গোলাপের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শত কোটি টাকার অবৈধ সম্পদ, ৯ ফ্ল্যাট ও বাড়ি কেনার অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক মহাপরিচালক মো. আখতার হোসেন এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

দুদক মহাপরিচালক জানান, ‘আব্দুস সোবহান গোলাপ তার সরকারি পদ ও সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থপাচার করে নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন। এসব সম্পত্তির মূল্য প্রায় ৩২ কোটি টাকা।’

মামলার এজাহারে বলা হয়, গোলাপের অঘোষিত সম্পদের পরিমাণ ৬৮ কোটি ৩৩ লাখ টাকা। এ ছাড়া তার নিজের ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ৫১টি ব্যাংক অ্যাকাউন্টে ৯৭ কোটি ৬৩ লাখ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন হয়েছে।তার বিরুদ্ধে ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইন এর ২৭(১) ধারা, ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইন এর ৫(২) ধারা এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইন এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ