1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন | ঢাকা আওয়ার
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সচিবালয়ে বিভিন্ন দপ্তরে প্রধানমন্ত্রীর ঝটিকা পরিদর্শন

ঢাকা আওয়ার ডেস্ক
  • রবিবার, ২৯ মার্চ, ২০২৬

সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে ঝটিকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় কর্মকর্তাদের যথাসময়ে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি।

আজ (রোববার, ২৯ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে নিজ কার্যালয়ের নিচে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় শেষে ১ নম্বর ভবন থেকে পায়ে হেঁটে ৬ নম্বর ভবনে যান প্রধানমন্ত্রী। সেখানে জ্বালানি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন তিনি।

কর্মকর্তাদের কক্ষে গিয়ে খোঁজ খবর নেন সরকার প্রধান। যথাসময়ে কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন তিনি। পরে ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী।

এরপর সকাল ১০ টার দিকে মন্ত্রিপরিষদ বিভাগে নিজ কার্যালয়ে প্রবেশ করেন সরকার প্রধান। সেখানে কৃষক কার্ডের ডেমো প্রদর্শন বৈঠকে অংশ নিবেন তিনি।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ