1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি নাইজারের বৃহত্তম বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫ হজ শেষে দেশে ফিরেছেন ৬০ হাজার ৫৮৮ হাজি, সৌদিতে মৃত্যু ৫৪ বাংলাদেশির সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই দেশের ১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কতা ইসরায়েল ছাড়া আমেরিকার কোনো অস্তিত্ব থাকবে না: মার্কিন রাষ্ট্রদূত বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন

সাবেক প্রতিমন্ত্রী বিএনপি নেতা হারুন আল রশিদ আর নেই

ঢাকা আওয়ার ডেস্ক
  • শুক্রবার, ১৯ জুন, ২০২৬

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সাবেক ত্রাণ ও নৌ-পরিবহন প্রতিমন্ত্রী হারুন আল রশিদ মারা গেছেন।

বৃহস্পতিবার (১৮ জুন) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে হারুন আল রশিদ ইন্তেকাল করেন।

জানা গেছে, হারুন আল রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বিভিন্ন সময়ে একাধিক মন্ত্রণালয়ের প্রতি মন্ত্রীর দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি জাতীয় রাজনীতি ও ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয়েছে এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ