1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হজ শেষে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন, মৃত্যু ৪৫ | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

হজ শেষে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন, মৃত্যু ৪৫

প্রতিবেদকের নাম
  • শনিবার, ১২ জুলাই, ২০২৫

পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৮৭ হাজার ১০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৫ হাজার ৪১৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ফিরেছেন ৮১ হাজার ৬৮৭ জন।

শনিবার (১২ জুলাই) হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে হজ পালন করতে গিয়ে এ বছর এখন পর্যন্ত ৪৫ বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে ৩৪ জন পুরুষ এবং ১১ জন নারী।

প্রসঙ্গত, গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয় গত ১০ জুন। এদিন সকাল ১০টা ৫৪ মিনিটে সৌদি এয়ারলাইনসের ফ্লাইট ‘এসভি-৩৮০৩’ ৩৭৭ হাজিকে নিয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ