1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
হরমুজ প্রণালি এড়িয়ে গেলো তেল-কেমিক্যালবাহী ৩ জাহাজ | ঢাকা আওয়ার
বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ:
রাজবাড়ীতে পাওনা টাকা আদায়ে তরুণকে মারধর, হত্যার পর পেট্রল ঢেলে লাশে আগুন মাদকমুক্ত যুব সমাজে খেলাধুলায় জোর প্রধানমন্ত্রীর সেপ্টেম্বর-অক্টোবরে স্থানীয় নির্বাচন শুরু হতে পারে: এলজিআরডি মন্ত্রী মূলধারার বাইরে এখন সিটিজেন জার্নালিজম তৈরি হয়েছে: তথ্যমন্ত্রী তাজিয়া মিছিলে দা-ছুরি-কাস্তে-বর্শা-তরবারি-লাঠি নিষিদ্ধ: ডিএমপি কমিশনার জুলাই হামলায় জাবিতে শাস্তি ১৩ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের ইন্টারপোলের ‘ওয়ান্টেড’ তালিকায় ৫৯ বাংলাদেশি আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত কোনোভাবেই ভুল নয়: স্বাস্থ্যমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলা : স্টেট ডিফেন্স নিয়োগের নির্দেশ হাইকোর্টের একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

হরমুজ প্রণালি এড়িয়ে গেলো তেল-কেমিক্যালবাহী ৩ জাহাজ

প্রতিবেদকের নাম
  • সোমবার, ২৩ জুন, ২০২৫

ইরানে যুক্তরাষ্ট্রের বিমান হামলার পর ইসলামি প্রজাতন্ত্রের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধের শঙ্কায় উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই হরমুজ প্রণালি এড়িয়ে চলেছে তিনটি তেল ও কেমিক্যালবাহী ট্যাংকার। সামুদ্রিক জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম ‘মেরিন ট্রাফিকের’ বিশ্লেষণে এই তথ্য উঠে এসেছে।

মেরিন ট্রাফিক বলছে, মার্শাল আইল্যান্ডসের পতাকাবাহী ‘মেরি সি’ ও পানামার পতাকাবাহী ‘রেড রুবি’ নামের দুটি ট্যাংকার প্রণালির দিকে অগ্রসর হয়েও গন্তব্য পরিবর্তন করে সংযুক্ত আরব আমিরাত উপকূলের ফুজাইরাহ অঞ্চলের কাছে নোঙর ফেলেছে।

অন্যদিকে, যুক্তরাজ্যের পতাকাবাহী ‘কোহজান মারু’ ট্যাংকারটি হরমুজ প্রণালির মুখে না গিয়ে ওমান উপসাগরে ওমানের জলসীমার কাছাকাছি অবস্থান নিয়েছে বলে দেখা গেছে।

এই ট্যাংকারগুলোর চলাচলে হঠাৎ এ ধরনের পরিবর্তন এলো, যখন ইরানের পার্লামেন্ট হরমুজ প্রণালি বন্ধের বিষয়ে একটি প্রস্তাবে সম্মতি দিয়েছে। যদিও এ ধরনের সিদ্ধান্ত কার্যকরভাবে বাস্তবায়নের ক্ষমতা রয়েছে কেবল ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের হাতে।

বিশ্লেষকরা বলছেন, বিশ্বের এক-পঞ্চমাংশ জ্বালানি তেল পরিবাহিত হয় হরমুজ প্রণালির মাধ্যমে। সেখানে উত্তেজনা বাড়লে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ ও মূল্য নিয়ে বড় ধরনের অস্থিরতা দেখা দিতে পারে।

সূত্র: আল জাজিরা

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ