1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
১২ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান | ঢাকা আওয়ার
সোমবার, ০৮ জুন ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

১২ দিনের ছুটি শেষে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

ঢাকা আওয়ার ডেস্ক
  • বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

শারদীয় দুর্গাপূজা ও ধর্মীয় দিবস উপলক্ষ্যে টানা ১২ দিনের ছুটি শেষে বুধবার (৮ অক্টোবর) থেকে দেশের সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলেছে। ছুটি শেষে শিক্ষার্থীদের পদচারণায় আবারও সরব হয়েছে স্কুলের ক্যাম্পাস। প্রাথমিক বিদ্যালয়গুলো শারদীয় ছুটি শেষে আগেই ক্লাস শুরু করেছে।

শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর থেকে ছুটি শুরু হয়। এ ছুটির মধ্যে ছিল শারদীয় দুর্গাপূজা, ফাতেহা-ই-ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা এবং লক্ষ্মীপূজার ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক দুই দিনের বন্ধও অন্তর্ভুক্ত ছিল।

আর গত ৬ অক্টোবর লক্ষ্মীপূজা উপলক্ষ্যে ছিল ঐচ্ছিক ছুটি।

ছুটির সময় শিক্ষার্থীদের যেন পরীক্ষার চাপ না থাকে, সে জন্য শিক্ষা মন্ত্রণালয় আগেই নির্দেশনা দিয়েছিল— ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত কোনো পরীক্ষার সময়সূচি নির্ধারণ না করতে। এ বিষয়ে গত ২৪ সেপ্টেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে অফিস আদেশ জারি করা হয়।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ