1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
১৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার | ঢাকা আওয়ার
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
ব্রেকিং নিউজ:
সরকারি কর্মকর্তাদের জন্য স্মার্টফোন নিষিদ্ধ করল আফগানিস্তান এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা পরীমণি ইস্যুতে বাধ্যতামূলক অবসরে এডিসি সাকলায়েন বাংলাদেশে হামাসের কার্যক্রম চলছে, দিল্লিতে ইসরায়েলি রাষ্ট্রদূতের দাবি দেশের সব বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী ঢাকার ১২০ মোড়ে বসছে এআই ক্যামেরা হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান রাজধানীর বাস টার্মিনাল সরানোর পরিকল্পনা সরকারের : সেতু মন্ত্রী কাঁঠাল দিয়ে হচ্ছে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি: কৃষিমন্ত্রী

১৩৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
গোদাগাড়ীতে বিপুল পরিমাণ মাদকসহ যুবক গ্রেপ্তার। ছবি: ঢাকা আওয়ার

রাজশাহীর গোদাগাড়ীতে ১৩৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৯ টায় উপজেলার কাদিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া যুবকের নাম মো. ডালিম রেজা (৩০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার আজগুবি গ্রামের বাসিন্দা।

থানা সূত্রে জানা যায়, রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম তার সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় গোদাগাড়ী থানাার উজানপাড়া বাইপাস মোড় এলাকায় অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ওই দিন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানার কাদিপুর গ্রামস্থ রাজশাহী হতে চাঁপাইনবাবগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের এমএসবি ইটভাটা সংলগ্ন এলাকায় একজন মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে রাত পৌনে ১০টায় পুলিশ অভিযুক্ত মো. ডালিম রেজাকে পাঁচটি চটের বস্তাসহ আটক করে। পরে বস্তা থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া ডালিম রেজার বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে গাঁজা উদ্ধারের ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ