1. [email protected] : মো: সরোয়ার সরদার : মো: সরোয়ার সরদার
  2. [email protected] : ঢাকা আওয়ার ডেস্ক : ঢাকা আওয়ার ডেস্ক
  3. [email protected] : আসিফ অনিক, খুবি প্রতিনিধি : আসিফ অনিক, খুবি প্রতিনিধি
  4. [email protected] : Sadak Mostafa : Sadak Mostafa
  5. [email protected] : বিশেষ প্রতিনিধি : বিশেষ প্রতিনিধি
  6. [email protected] : Yousuf Mahmud : Yousuf Mahmud
৩২ বছর পর মুসলিম শিক্ষক পেলো শিক্ষার্থীরা | ঢাকা আওয়ার
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

৩২ বছর পর মুসলিম শিক্ষক পেলো শিক্ষার্থীরা

প্রতিবেদকের নাম
  • শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
৩২ বছর পর বিদ্যালয়ে মুসলিম শিক্ষক পেলো শিক্ষার্থীরা

প্রায় ৩২ বছর পর মুসলিম শিক্ষক পেয়েছে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের অন্নদা প্রসাদ জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

গত বুধবার (২১ সেপ্টেম্বর) উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলনের স্বাক্ষরিত এক চিঠিতে মাহিনুর বেগম নামের এক শিক্ষককে সাময়িক ডেপুটেশনে ওই বিদ্যালয়ে পদায়ন করা হয়। মাহিনুর বেগম এর আগে সৈয়দাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, ১৯৯০ সালে অন্নদা প্রসাদ জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়টি রেজিস্ট্রেশনভূক্ত হওয়ার পর থেকে ওই প্রতিষ্ঠানের কোনো মুসলিম শিক্ষক ছিল না। এতে বিদ্যালয়ের মুসলিম ছাত্র-ছাত্রীদের ধর্মীয় পাঠদানে বিঘ্ন ঘটত।

এ বিষয়টি বিবেচনা করে উপজেলা শিক্ষা অফিস ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠদানের জন্য মাহিনুর বেগম নামের ওই শিক্ষককে বিদ্যালয়টিতে পদায়ন করা হয়।

অন্নদা প্রসাদ জিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দাস বলেন, বিদ্যালয়টিতে মোট ১৫৭ জন শিক্ষার্থী রয়েছে। এর মধ্যে ৮০-৮৫ জন শিক্ষার্থী মুসলিম। তাদের জন্য ধর্মীয় কোনো শিক্ষক বিগত কয়েক বছর ধরে ছিল না। বর্তমানে একজন ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয় পাঠদানের জন্য মুসলিম শিক্ষক পদায়ন করা হয়েছে। এতে করে মুসলিম শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে। এছাড়া বিদ্যালয়টিতে মোট ৫ জন শিক্ষকের স্থানে রয়েছে ৩ জন।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকতারুজ্জামান মিলন জানান, ওই স্কুলে দীর্ঘ দিন যাবত মুসলিম শিক্ষক ছিল না। এজন্য মুসলিম শিক্ষার্থীদের ধর্ম শিক্ষা বিষয়ে পাঠদানে বিঘ্ন ঘটত। বিষয়টি বিবেচনা করে ওই বিদ্যালয়ে সাময়িক ডেপুটেশনে একজন মুসলিম শিক্ষককে পদায়ন করা হয়েছে। এছাড়া শিক্ষকের যে সঙ্কট রয়েছে, তা শিগগিরই সমাধান করা হবে।

শেয়ার করুন

এই বিষয়ের আরও সংবাদ